চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ ভুলে যাচ্ছেন মেসি । সারা সপ্তাহের খবর

আমাদের আলোচ্য বিষয়ঃ চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ ভুলে যাচ্ছেন মেসি

স্পোর্টস গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত।

 

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ ভুলে যাচ্ছেন মেসি

 

আজকের আলোচনার বিষয়ঃ পিএসজি ‘ছাড়তেই হবে’ এমবাপ্পেকে, চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ ভুলে যাচ্ছেন মেসি, সবকিছু দিলেও পিএসজি পিছিয়ে গেল ২৮ বছর!, নেইমারদের না পাওয়াকে কারণ বানালেন পিএসজি কোচ, জোহানেসবার্গেও সেঞ্চুরিয়নের ‘ভূত’, বাংলাদেশের চাকরি ছেড়ে এখন কোথায় আছেন ডমিঙ্গো?, ইতালির সেরা বিদেশি অ্যাথলেটের স্বপ্ন ইংল্যান্ডে যাওয়ার, চেলসির দুবার পেনাল্টি মারা এখন শুধুই ‘তামাশা’।

পিএসজি ‘ছাড়তেই হবে’ এমবাপ্পেকে

লিভারপুল কিংবদন্তি জেমি ক্যারাঘারের কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বলেছেন ‘তাকে চলে যেতেই হবে।’ কোন জায়গা থেকে চলে যাওয়ার কথা বলেছেন, তা না বোঝার কোনো কারণ নেই। পিএসজি! পিএসজি এমবাপ্পেকে চ্যাম্পিয়নস লিগ জয়ের প্রতিশ্রুতি দিয়েই নেইমার ও লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছিল। কিন্তু এবারও লক্ষ্যপূরণ হলো না। ওদিকে মোনাকোয় এমবাপ্পে সম্ভাবনাময় হয়ে ওঠার সময় থেকেই তাঁর পিছু ছুটেছে বেশ কিছু বড় ক্লাব।

 

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ ভুলে যাচ্ছেন মেসি

 

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ ভুলে যাচ্ছেন মেসি

লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন নিজের প্রথম বিশ্বকাপ খেলার ১৬ বছর পর। চারটি বিশ্বকাপ খেলার পর আর্জেন্টিনার জার্সিতে অধরা শিরোপাটি জিতেছেন। তাতে মেসির ফুটবল ক্যারিয়ারে এসেছে পূর্ণতা। ফুটবলে সম্ভবত এমন কোনো শিরোপা নেই, যা জেতেননি। কিন্তু এর মধ্যেই চ্যাম্পিয়নস লিগ ছোট্ট করে তাঁর ক্যারিয়ারে হাহাকার তোলা শুরু করেছে। ৮ বছর হয়ে গেল মেসির হাতে ওঠেনি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

সবকিছু দিলেও পিএসজি পিছিয়ে গেল ২৮ বছর!

চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। তবু দায় এড়াতে পারবেন না। প্রথম লেগে তো খেলেছেন, গোল পাননি। ‘ব্লাঙ্ক ফায়ার’ হয়েছে লিওনেল মেসিরও। আর বেচারা কিলিয়ান এমবাপ্পে! প্রথম লেগে বল দুবার বায়ার্ন মিউনিখের জালে পাঠালেও অফসাইড। ওই গোল দুটো হলেই তো বেঁচে যেত পিএসজি! কিন্তু যা হয়নি তা নিয়ে কথা বলে লাভ নেই।

নেইমারদের না পাওয়াকে কারণ বানালেন পিএসজি কোচ

চ্যাম্পিয়নস লিগে পিএসজির সেই পুরোনো গল্প। লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-সের্হিও রামোসরা অধরা চ্যাম্পিয়নস লিগ পিএসজিকে এনে দিতে পারলেন কোথায়! তাঁদের নিয়েই টানা দুই মৌসুমে শেষ ষোলো থেকে বিদায় নিল পিএসজি। কারণ হিসেবে দাঁড় করছেন দুই লেগে গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারকে না পাওয়া।

 

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ ভুলে যাচ্ছেন মেসি

 

জোহানেসবার্গেও সেঞ্চুরিয়নের ‘ভূত’

১ উইকেটে ২২১ রান। সেখান থেকে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনটা দক্ষিণ আফ্রিকা শেষ করেছিল ৮ উইকেটে ৩১৪ রান তুলে। আজ জোহানেসবার্গে শুরু দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও স্বাগতিকদের পথ হারানোর গল্পই লেখা হলো। এবার ১ উইকেটে ১৯২ রান থেকে ৭ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শেষ করেছে প্রোটিয়ারা।

বাংলাদেশের চাকরি ছেড়ে এখন কোথায় আছেন ডমিঙ্গো?

চুক্তি অনুসারে এ বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের কোচ পদে থাকার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। তবে বিসিবির মনোভাব টের পেয়ে গত বছরের শেষ দিকে নিজ থেকে সরে যান দক্ষিণ আফ্রিকান এই কোচ। ডমিঙ্গো এখন কোথায়?

মেয়াদ শেষের আগে বাংলাদেশ ছেড়ে যাওয়া এই প্রোটিয়া কোচও নতুন কাজ খুঁজে পেয়েছেন। চাকরি পেয়েছেন নেদারল্যান্ডস ক্রিকেট দলের কোচিং স্টাফে। দলটির আসন্ন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে কাজ করবেন তিনি।

 

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ ভুলে যাচ্ছেন মেসি

 

ইতালির সেরা বিদেশি অ্যাথলেটের স্বপ্ন ইংল্যান্ডে যাওয়ার

ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে ৩৩ বছর আগে সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। এরপর লম্বা সময় পেরিয়ে গেলেও আর লিগ শিরোপার দেখা পায়নি ইতালিয়ান ক্লাবটি। তবে সে দুঃসময় ভুলে চলতি মৌসুমে জাদু দেখাচ্ছে নাপোলি। তাঁর স্বপ্ন মূলত ইংল্যান্ডে গিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করার। সম্প্রতি এ সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথা তুলে ধরেছেন এই নাপোলি তারকা।

অন্য খেলোয়াড়ের অ্যাকাউন্টে ৩ কোটি ৯২ লাখ টাকা পাঠিয়ে বিরাট বেপাকে আছে ব্রাজিলিয়ান ক্লাব।

সম্প্রতি ফ্লামেঙ্গো জোয়াও গোমেজ নামের এক খেলোয়াড়কে ইংলিশ ক্লাব উলভারহাম্পটনের কাছে বিক্রি করেছে। ট্রান্সফার ফির অংশ ও অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে গোমেজের প্রাপ্য অর্থের পরিমাণ বেশ ভালোই। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকা। উলভারহাম্পটন দলবদলের টাকা ফ্লামেঙ্গোকে পাঠিয়ে দিলেও ফ্লামেঙ্গোর বিপদটা হয়েছে যখন তা গোমেজের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

 

চেলসির দুবার পেনাল্টি মারা এখন শুধুই ‘তামাশা’

এক সিদ্ধান্তেই বদলে গেলে বরুসিয়া ডর্টমুন্ডের ভাগ্য। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতে ছন্দে থাকা ডর্টমুন্ড ধুঁকতে থাকা চেলসির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে কাল রাতে। স্বাভাবিকভাবেই তাই ম্যাচে রেফারির পুনরায় পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত দেওয়া পছন্দ হয়নি ডর্টমুন্ডের ফুটবলারদের। জুড বেলিংহাম তো বলেই দিয়েছেন, রেফারির এই সিদ্ধান্ত একটা ‘তামাশা’।

Leave a Comment