এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাপানের কাছে হেরে আনচেলত্তির সমালোচনায় ব্রাজিল কিংবদন্তি
ফুটবলফুটবল আপডেট

জাপানের কাছে হেরে আনচেলত্তির সমালোচনায় ব্রাজিল কিংবদন্তি

সামিউর রহমান রাতুল
লিখেছেন সামিউর রহমান রাতুল | উপ-সম্পাদক | ক্রীড়া গুরুকুল
নভেম্বর 15, 2026 2 মিনিটে পড়া
0

জাপানের বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ের পর ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির ফুটবল কিংবদন্তি রোমারিও। ইতালিয়ান এই কোচকে দায়িত্ব ছেড়ে ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী সাবেক তারকা। একই সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির দাউদকে আনচেলত্তির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এমন পরাজয় সমর্থক ও সাবেক ফুটবলারদের মধ্যে হতাশা তৈরি করেছে। বিশেষ করে জাপানের বিপক্ষে ম্যাচে দলের পারফরম্যান্স এবং শেষ দিকে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনাগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আনচেলত্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন রোমারিও।

আনচেলত্তির কোচিং দক্ষতার প্রশংসা করলেও জাতীয় দলের দায়িত্ব পালনে তিনি সফলতার পরিচয় দিতে পারেননি বলে মন্তব্য করেন সাবেক এই ফরোয়ার্ড। রোমারিওর মতে, ক্লাব পর্যায়ে আনচেলত্তি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ হলেও জাতীয় দলের ক্ষেত্রে এখন পর্যন্ত নিজের যোগ্যতার যথাযথ প্রমাণ দিতে পারেননি।

ইনস্টাগ্রাম পোস্টে আনচেলত্তিকে উদ্দেশ করে রোমারিও লেখেন, ‘এবার যথেষ্ট হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বিদায় হন।’

তিনি আরও বলেন, ‘কেউ আপনার গল্প আলোচনা করছে না। আপনি বিশ্ব ফুটবলে আমার দেখা অন্যতম সেরা কোচ, কিন্তু সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি। আমরা আর বেশি সময় এটা নিতে পারব না! আপনি কি অনুশীলন চালিয়ে যেতে চান? তাহলে ক্লাবে ফিরে যান, যেখানে খ্যাতি অর্জন করেছেন। কারণ ব্রাজিল দল আর আপনাকে দেখার জন্য অর্থ ব্যয় করে যেতে পারবে না।’

শুধু আনচেলত্তিকে পদত্যাগের আহ্বান জানিয়েই থামেননি রোমারিও। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির দাউদের প্রতিও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। সভাপতির উদ্দেশে রোমারিও বলেন, ‘আপনি এখনও তরুণ। ব্রাজিলের মানুষ এবং আমি বিশ্বাস করি, আপনি আমাদের ফুটবলের কল্যাণ চান। এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখান। মিস্টার প্রেসিডেন্ট, আনচেলত্তিকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন!’

উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আনচেলত্তির চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। দীর্ঘমেয়াদি এই চুক্তি থাকা সত্ত্বেও দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে রোমারিওর অসন্তোষ স্পষ্ট। তার আশঙ্কা, সময়মতো প্রয়োজনীয় পরিবর্তন আনা না হলে আগামী বিশ্বকাপেও হতাশ হতে পারে ব্রাজিল।

জাতীয় দলের জার্সির মর্যাদা এবং বিশ্বকাপে সাফল্যের গুরুত্ব তুলে ধরে রোমারিও বলেন, ‘জাতীয় দলের জার্সি নিয়ে ছিনিমিনি খেলা চলে না। আমরা এমনিতেই ভীষণ লজ্জিত; আর কোনো বিশ্বকাপকে এভাবে জলে ভেসে যেতে দেওয়ার ঝুঁকি আমরা নিতে পারি না। বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেলে তখন আর কেঁদে কোনো লাভ হবে না। এখনই পদক্ষেপ নেওয়ার সময়!’

এদিকে জাপানের বিপক্ষে ম্যাচটি শুধু ফলাফলের কারণেই আলোচনায় আসেনি। মাঠের শেষ দিকের একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্রাজিলের ডাগআউটেও। ম্যাচের শেষ গোলের আগে জাপানের তাকুমি মিনামিনোর বিরুদ্ধে ফাউলের অভিযোগ তোলেন ব্রাজিলের খেলোয়াড়েরা। তাদের দাবি ছিল, বদলি হিসেবে মাঠে নামা ব্রাজিলিয়ান ফুটবলার হোয়াও গোমেজকে ফাউল করেছিলেন মিনামিনো। তবে রেফারি তাদের অভিযোগে কর্ণপাত করেননি।

এতে ক্ষুব্ধ হয়ে আনচেলত্তি ডাগআউট ছেড়ে মাঠে প্রবেশ করেন। অন্যদিকে বেঞ্চে বসে রাফিনিয়াও উত্তেজিত প্রতিক্রিয়া দেখান। পরিস্থিতির একপর্যায়ে আনচেলত্তি ও ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়া—দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।

জাপানের কাছে এই হার এবং ম্যাচের শেষ মুহূর্তের বিতর্ক ব্রাজিলের কোচিং ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচের অধীনে থেকেও দল প্রত্যাশিত ফল না পাওয়ায় সমালোচনা আরও জোরালো হয়েছে। রোমারিওর প্রকাশ্য পদত্যাগের দাবি সেই অসন্তোষকেই সামনে নিয়ে এসেছে। এখন ব্রাজিল ফুটবল ফেডারেশন এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়।

ট্যাগসমূহ:

ফুটবল আপডেট
সামিউর রহমান রাতুল
লেখক

সামিউর রহমান রাতুল | উপ-সম্পাদক | ক্রীড়া গুরুকুল

ফলো মি
অন্যান্য নিবন্ধ
জাপানের কাছে হেরে রেফারিকে দুষলেন রাফিনিয়া
পূর্ববর্তী

জাপানের কাছে হেরে রেফারিকে দুষলেন রাফিনিয়া

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়
পরবর্তী

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

    মন্তব্য করুন জবাব বাতিল

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    Are you human? Please solve:Captcha


    GOLN

    Brows Gurukul Online Learning Network for details list

    Learn more

    THIS WEBSITE IS PROTECTED BY DMCA

    DMCA.com Protection Status
    • আমরা
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    Copyright 2026 — ক্রীড়া গুরুকুল , GOLN. All rights reserved.