জিমন্যাস্টিকস খেলার আইন কানুন নিয়ে আজকের আলোচনা। প্রাচীন চীন, ভারত, পারস্য, গ্রীক ও রোম সভ্যতার ঐতিহাসিক শারীরিক সংস্কৃতির ধারা অর্থাৎ এ্যাক্রবেটিকস্ ও নৃত্যকলা যা বহু শতাব্দী পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচলিত ছিল। তা আজকের ক্রীড়া জিমন্যাস্টিক মুভমেন্টের বিভিন্ন অংশের অনুরূপ যেমন টাম্বলিং মুভমেন্ট তখন আনন্দ উৎসব ও অতিধি সৎকারের উপায় হিসাবে ব্যবহৃত হতো।

জিমন্যাস্টিকস খেলার আইন কানুন
অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে শারীরিক ব্যায়ামের গুরুত্ব যখন ডেনমার্ক, জার্মানী, সুইডেন, ও অন্যান্য দেশের বিশিষ্ট শিক্ষা-বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গের মনোযোগ আকর্ষণ করতে শুরু করে তখন থেকেই বিভিন্ন ধরণের (forms) জিমন্যাস্টিকস জনপ্রিয়তা অর্জন করতে থাকে। তখন থেকেই জিমন্যাস্টিকসের মাধ্যমে শারীরিক দক্ষতা উন্নয়ণকে সামরিক প্রশিক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। তবে জার্মানীর Ludwing Jahn (1778-1839) যখন সর্বপ্রথম জিমন্যাস্টিকস ক্লাব প্রতিষ্ঠিত করেন এবং হরাইজন্টাল বার প্যারালাল বারস, রিংস, হর্স ইত্যাদি সরঞ্জামের প্রভূত উন্নয়ন সাধন করেন তখন থেকেই এ্যাপারেটাস জিমন্যাস্টিকসের অগ্রযাত্রা শুরু। আর ১৮৯৬ সালে প্রথম আধুনিক অলিম্পিকের ৭টি ক্রীড়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে
ক্রীড়া জিমন্যাস্টিকসের গোড়াপত্তন ঘটে এবং অন্যান্য ক্রীড়ার সাথে ক্রমবৃদ্ধি লাভ করতে থাকে। মহিলা জিমন্যাস্টিকস শুরু হয় ১৯২৮ সালের আমস্টার্ডাম অলিম্পিকে অংশগ্রহণের মধ্য দিয়ে। পুরুষদের শক্তি সমৃদ্ধ সরঞ্জামের পাশাপাশি মহিলাদেরও অনুরূপ ভোল্ট, আনইভেনস বারস, ব্যালেন্স বীম ও ফ্লোর ওয়ার্ক সরঞ্জামের ক্রমান্বয়ে উন্নতি ঘটতে থাকে ।
১৯৫২ সালে হেলসিংকি অলিম্পিকে সোভিয়েত ইউনিয়নের মহিলা জিমন্যাস্টিকস্ দল অংশগ্রহণ থেকেই একাধিপত্য বিস্তার করে আসছে। বিগত দুই দশকের সোভিয়েত মহিলা জিমন্যাস্টিকস্ তারকাদের মধ্যে লারিসা ল্যাটিনিনা ও লুড মিলা তেরেসকোভা ছিলেন শ্রেষ্ঠ। ১৯৬৮ সালের মেক্সিকো অলিম্পিকে চোকোশ্লোভাকিয়ার ভেরা চেশলাভাস্কা ৪টি স্বর্ন পদক লাভ করে চিরস্বরণীয় হয়ে আছেন। এর পরে ওলগা করবুট মিউনিখ অলিম্পিকে এবং নাদিয়া কমোনিচি মন্ট্রিয়েল অলিম্পিকে শারীরিক সক্ষমতা, দক্ষতা, শিল্প, ও সৌন্ধর্যের প্রকাশ ঘটিয়ে জিমন্যাস্টিকসের কলাকৌশলগুলি সহজেই ক্রীড়া নৈপুণ্য ফুটিয়ে তুলে আর্টিস্টিকস্ জিমন্যাস্টিকসকে বিশ্ববাসীর একেবারে কাছে নিয়ে আসে।
১৮৮১ সালে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন (FIG) গঠিত হয় তিনটি সদস্য রাষ্ট্র নিয়ে । বৃটিশ এ্যমেচার জিমন্যাস্টিকস্ এ্যসোসিয়েশন (BAGA) গঠত হয় ১৮৮৮ সালে। ১৯৫০ সালের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ানশীপ থেকে FIG তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করে আসছে। FIG এর টেকনিকেল কমিটি আইন-কানুন সম্বলিত ১২ পাতার বই ‘Gode of point” নামে প্রকাশ করে এবং সেই অনুযায়ী প্রথম বিশ্ব চ্যাম্পিয়ানশীপ থেকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
তখন থেকেই ঐচ্ছিক ব্যায়ামের বস্তুনিষ্ঠ মূল্যায়নের উদ্দেশ্য তিনটি বিষয় (Difficulty. Combination, Execution) বিবেচনা করা হয়। Code of point বই এর পরবর্তি সংস্করণগুলোতে কঠিন ব্যায়ামের প্রকারভেদ এবং মূল্যায়ন পদ্ধতির ক্রমোন্নয়ন আনা হয়। প্রতিটি সদস্য দেশের জাতীয় ফেডারেশন স্থানীয় কমিটির অধিনে FIG এর আইন-কানুন নিয়ন্ত্রণ করে থাকে।
তবে জিমন্যাস্টিকসের বর্তমান জনপ্রিয়তা অর্জনের পেছনে ১৯৬০ সালে রোম অলিম্পিকের প্রথম বিশ্বব্যাপী টিভি কভারেজ ছিল একটি ঐতিহাসিক ঘটনা (Land- mark) বিশেষ । এর পর থেকেই জিমন্যাস্টিকস প্রশিক্ষণ বাড়তে থাকে। বিশেষ করে ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে আলগাকরবুটের অসাধারণ ক্রীড়া নৈপুণ্য লক্ষ লক্ষ ক্রীড়ানুরাগী টেলিভিশন দর্শকদের মন জয় করে এবং সারা বিশ্বের কিশোরীদের ইচ্ছা আর কল্পনাকে হরণ করে যা অন্য কোন ক্রীড়ার পক্ষে সম্ভব হয়নি। ফলে তখন থেকেই জিমন্যাস্ট ও জিমন্যাস্টিকস্ ক্লাবের সংখ্যা রাতারাতি অসম্ভব হারে বৃদ্ধি পায়। উদাহরণ স্বরূপ বলা যায় বৃটেনে The Sunday Times-এর পৃষ্ঠপোষকতায় BAGA- প্রশিক্ষণ স্কীমে তিন কোটির বেশি ব্যাজ ইসু করতে হয় ।
ওলগা করবুট জিমন্যাস্টিককে একটি স্বাভাবিক ও কঠিন শিল্পকর্ম সম্বলিত এ্যলিমেন্টের উপস্থাপনা হিসাবে তুলে ধরেন। কারন বিশেষভাবে একজন মহিলা সৌন্দর্য (Grace) আর কৌশল (Style) এর মাধ্যমে নিজেকে প্রকাশ করতে হয়। এর পরে নাদিয়া কমোনিচি এসে বিশ্বকে দেখিয়ে দেন জিমন্যাস্টিকসের পূর্ণতা বা ত্রুটিহীনতা (Perfection) কতখানি হতে পারে । ব্যালেন্স বীম ও আনইভেন বারসে কয়েকবার দশে দশ পেয়ে জিমন্যাস্টিকসে শৈল্পিক নিপুনতার বৈজ্ঞানিক ভিত (Technical brilliance) সংযোজন করে দেন।
এই শতাব্দীতে জিমন্যাস্টিকসের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে জিমন্যাস্টিকসের ইতিহাসকে গৌরবান্বিত করে তুলতে ওলগা করবুট ও নাদিয়ার অবদান অনস্বীকার্য। পরবর্তিতে এদের পদ অনুসরণ করে হাজার হাজার জিমন্যাস্টিকস্ তারকা বের হয়ে আসতে সক্ষম হয়। এখন জিমন্যাস্টিকস্ শুধুমাত্র ক্লাবেই সীমাবদ্ধ নয় বরং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে এর নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলন বেড়েই চলছে। তবে স্কুল পর্যায়ে এর প্রাথমিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
