ডজ বল খেলার আইন কানুন । খেলাধুলার আইন

আজকের আলোচনার বিষয়ঃ ডজ বল খেলার আইন কানুন। ডজ বল একটি আনন্দদায়ক খেলা। এই খেলার সরঞ্জাম বলতে একটি মাঠ ও একটি ফুটবল বা ভলিবল। ডজ বলের মাঠ বলতে ১৫/২০ ফুট ব্যাসার্ধের একট বৃত্ত এই বৃত্তকে ইচ্ছা করলে আরো কিছুটা বাড়িয়ে নেয়া যায়।

 

 

ডজ বল খেলার আইন কানুন । খেলাধুলার আইন

 

ডজ বল খেলার আইন কানুন । খেলাধুলার আইন

এই খেলা খেলতে হবে প্রতি দলে সমান সংখ্যক খেলোয়াড় নিয়ে একদল বৃত্তের মধ্যে থাকবে, অন্যদল থাকবে বৃত্তের বাইরে। বাইরের দল ইতস্তত বিক্ষিপ্ত ভিতরের খেলোয়াড়দের বল ছুঁড়ে মারার চেষ্টা করবে। ভিতরের খেলোয়াড়েরা পাশে সরে গিয়ে, শুয়ে বা কাত হয়ে বা লাফিয়ে যে করেই হোক বলের ছোঁয়া থেকে নিজেদের বাঁচাবে এইভাবে শেষ পর্যন্ত যে টিকে থাকে সেই হবে, ‘রাজা বা গোলের রাজা’।

 

 

ডজ বল খেলার আইন কানুন । খেলাধুলার আইন

 

এক দলের দান শেষ হলে বাইরের দল বৃত্তের ভিতরে আসবে। ১০/১৫ মিনিটের নির্দিষ্ট সময় ঠিক করে খেলা শুরু হবে। তার মধ্যে যত জনকে বল দিয়ে স্পর্শ করা যাবে ততজন মার হবে। এইভাবে সবাই মোর হলে এবং সময় হাতে থাকলে ভিতরের দল আবার বাইরে আসবে এবং সময়ের শেষে হিসাব নিতে হবে কতজন মোর হলো। অনেক সময় আবার মোর পিছু একটি করে পয়েন্ট ধরে খেলার ফলাফল নির্ধারণ করা হয়।

Leave a Comment