দাবার অবস্থানসমূহ । দাবা খেলার ৮ নম্বর আইন । খেলাধুলার আইন 

 আজকে আমরা দাবার অবস্থানসমূহ, দাবা খেলার ৮ নম্বর আইন সম্পর্কে আলোচনা করব

 

দাবার অবস্থানসমূহ । দাবা খেলার ৮ নম্বর আইন । খেলাধুলার আইন

১. কোন খেলা চলাকালীন সময়ে যদি দেখা যায় যে, খেলার পূর্ববর্তী পর্যায়ে কোন একটি বিধিবহির্ভূত চাল দেয়া হয়েছে তবে সেই বিধিবহির্ভূত চাল দেবার পূর্ব অবস্থা দারাছকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। তারপর আইন ৭ এর নিয়মানুযায়ী বিধিবহির্ভূত চাল সংশোধন করে পুনরায় খেলা চালাতে হবে। যদি পূর্বের অবস্থা প্রতিষ্ঠা করা একান্তই সম্ভব না হয় তবে খেলাটিকে বাতিল করে নতুনভাবে খেলা শুরু করতে হবে।

২. কোন খেলা চলার সময় দুর্ঘটনাক্রমে এক বা একাধিক ঘুটি যদি স্থানচ্যুত হয়ে যায় এবং দাবাকে যদি সেই ঘুটিগুলি ভুলভাবে সাজানো হয় তবে দুর্ঘটনার আগের অবস্থা দারাছকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। তারপর ধারা ৭ এর নিয়মানুযায়ী চাল সংশোধন করে পুনরায় খেলা চালাতে হবে। যদি পূর্বের অবস্থা প্রতিষ্ঠা করা একান্তই সম্ভব না হয় তবে খেলাটিকে বাতিল করে নতুনভাবে খেলা শুরু করতে হবে।

 

৩. খেলার চাল দেবার সময় আকস্মিকভাবে কোন খেলোয়াড়ের এক বা একাধিক ঘুটি যদি স্থানচ্যুত হয় বা পড়ে যায় তবে ঘুটিগুলো সঠিকস্থানে স্থাপন করার পূর্বে সেই খেলোয়াড়ের ঘড়ি চলতে থাকবে।

৪. কোন স্থগিত খেলা (abjourned game) যদি ভুলভাবে সাজিয়ে খেলা শুরু করা হয় তবে স্থগিতকালীন অবস্থা দাবাছকে পুনরায় সঠিকভাবে সাজিয়ে নিয়ে খেলা শুরু করতে হবে।

৫. কোন খেলা চলাকালীন সময়ে যদি বোঝা যায় যে ঘুটিসমূহের প্রারম্ভিক অবস্থান সঠিক ছিল না, তবে চলমান খেলাটিকে বাতিল করে দিয়ে দাবাছকে সঠিকভাবে ঘুঁটি সাজিয়ে নিয়ে নতুন করে খেলা শুরু করতে হবে।

 

৬. কোন খেলা চলাকালীন সময়ে যদি দেখা যায় যে ধারা ১.২ অনুযায়ী দাবাছক বসানো হয়নি, তবে সঠিকভাবে স্থাপন করা একটি দাবাছকে চলমান খেলার বিভিন্ন ছুটির অবস্থান হুবহু সাজিয়ে নিয়ে খেলা চালিয়ে যেতে হবে।

Leave a Comment