আজকের আলোচনার বিষয়ঃ দাবার স্পর্শিত ঘুঁটি
দাবার স্পর্শিত ঘুঁটি । দাবা খেলার ৭ নম্বর আইন । খেলাধুলার আইন
১. যে খেলোয়াড়ের চাল দেবার পালা বিপক্ষের খেলোয়াড় নিজের ইচ্ছা প্রকাশ করে সেই খেলোয়াড় এক বা একাধিক খুঁটি দাবাছকে যথাযথভাবে স্থাপন করতে পারে।
২. ধারা ৭.১ এ বর্ণিত নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে যে খেলোয়াড়ের চাল দেবার পালা সে, যদিঃ
(ক) এক বা একাধিক একই রঙের খুঁটি স্পর্শ করে তবে সে প্রথমে যে খুঁটিটি স্পর্শ করেছে তাকে সেই খুঁটিটিই চালতে হবে বা কাটতে হবে।
(খ) নিজের একটি খুঁটি এবং বিপক্ষের একটি খুঁটি একই সময় স্পর্শ করে তবে তার নিজের স্পর্শ করা খুঁটিটি দিয়ে বিপক্ষের স্পর্শ করা খুঁটিটিকে কাটতে বাধ্য থাকবে। যদি এ ধরণের চাল বৈধ না হয় তবে সে নিজের স্পর্শ করা খুঁটিটি চালতে বাধ্য থাকবে। যদি তাও সম্ভব বা বৈধ না হয় তবে বিপক্ষের স্পর্শিত খুঁটিটি কাটতে বাধ্য থাকবে।
৩. যদি ধারা ৭.২ অনুযায়ী নিজের স্পর্শ করা খুঁটিটি দিয়ে কোন বৈধ চাল দেয়া সম্ভব না হয় কিংবা বিপক্ষের স্পর্শ করা ঘুটি কোন বৈধ চাল দিয়ে কাটা সম্ভব না হয় তবে খেলোয়াড় নিজের ইচ্ছানুযায়ী যে কোন চাল দিতে পারবে।
৪. যদি কোন খেলোয়াড় দাবি করতে চায় যে তার বিপক্ষের খেলোয়াড়ের ধারা ৭.২ এ বর্ণিত নিয়ম ভঙ্গ করেছে তবে নিজের কোন খুঁটি স্পর্শ করার পূর্বেই তাকে তা করতে হবে।
