দাবা আইনের ব্যাখ্যা: বর্তমান বিশ্বে দাবা একটি জনপ্রিয় খেলা। সারা বিশ্বে দাবা খেলার জনপ্রিয়তা আকাশচুম্বী। তাছাড়া বিশ্বের উন্নত দেশগুলিতে দাবার অধিকতর জনপ্রিয়তা থাকায় এ খেলা আজ একটি অত্যন্ত অর্থকারী খেলায় পরিনত হয়ে উঠেছে। দাবা খেলায় যে টাকা আয় করা সম্ভব একথা আগের দিনে ভাবাই যেত না। আধুনিক পেশাদার দুনিয়ার অন্যান্য খেলার মতো দাবা খেলাও ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠার সুবাদে দাবা খেলোয়াড়েরা এই খেলাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন এবং প্রতি বছর মোটা অংকের অর্থ আয় করছেন।
মূলত দাবা হচ্ছে বুদ্ধির খেলা। বুদ্ধি দিয়ে প্রতিক্ষকে পরাজিত করতে হয়। অন্যান্য খেলার তুলনায় এই খেলায় বুদ্ধির প্রয়োজন হয় অনেক বেশি। ধৈর্য ও বুদ্ধির সংমিশ্রনে এই খেলা চিন্তাশীল ব্যাক্তিদের কাছে অধিকতর জনপ্রিয়।
দাবা আইনের ব্যাখ্যা । দাবা খেলার ১৮ নম্বর আইন । খেলাধুলার আইন
দাবার আইন কানুনের প্রয়োগ এবং ব্যাখ্যার ক্ষেত্রে কোন সন্দেহ সৃষ্টি হলে সাক্ষ্য প্রমাণাদি পরীক্ষা করে তা বিশ্ব দাবা সংস্থা (FIDE) কে অবহিত করতে হবে। বিশ্ব মাধ্য সংস্থা এ ব্যাপারে অফিসিয়াল সিদ্ধান্ত দেবে। বিশ্ব দাবা সংস্থা কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত সকল সংযুক্ত ফেডারেশনের জন্য অবশ্য পালনীয়। ব্যাখ্যা সম্পর্কে কোন প্রস্তাব বা বন্ধু থাকলে, তা সম্পূর্ণ তথ্য প্রমাণাদিসহ সংশ্লিষ্ট ফেডারেশন বিশ্ব দাবা সংস্থাকে পাঠাবে।
