দাবা খেলার আইন কানুন: বর্তমান বিশ্বে দাবা একটি জনপ্রিয় খেলা। সারা বিশ্বে দাবা খেলার জনপ্রিয়তা আকাশচুম্বী। তাছাড়া বিশ্বের উন্নত দেশগুলিতে দাবার অধিকতর জনপ্রিয়তা থাকায় এ খেলা আজ একটি অত্যন্ত অর্থকারী খেলায় পরিনত হয়ে উঠেছে। দাবা খেলায় যে টাকা আয় করা সম্ভব একথা আগের দিনে ভাবাই যেত না। আধুনিক পেশাদার দুনিয়ার অন্যান্য খেলার মতো দাবা খেলাও ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠার সুবাদে দাবা খেলোয়াড়েরা এই খেলাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন এবং প্রতি বছর মোটা অংকের অর্থ আয় করছেন।
দাবা খেলার আইন কানুন । খেলাধুলার আইন
দাবা একটি অতি প্রাচীন খেলা। পৃথিবীর সব দেশেই দাবা খেলার প্রচলন ছিল। অতীতে এই খেলা দেশ ভেদে একেক দেশে একেক নিয়মে খেলা হতো । ভারতে ভারতীয় নিয়মে, আমরিকায় আনে বিকার আইনে, রাশিয়ায় রাশিয়ার আইনে খেলা হতো। ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নিয়মে খেলা হতো।
ইউরোপে এই খেলার নিয়ম কানুনের কিছুটা রদ বদল করা হয়। গত একশো বছরে দাবার বিভিন্ন আইন কানুনের বেশ কিছু প্রয়োজনীয় পরিবর্তন ঘটিয়ে এই খেলাকে সর্বসাধারণের কাছে অধিকতর গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তোলা হয়। এই বিবর্তনের পথ ধরে দাবা নিজেই গড়ে তোলে আন্তর্জাতিক দাবা সংস্থা।
যে সংস্থার আইনগুলি আজ সারা বিশ্বের দাবা সংস্থাগুলি মেনে চলতে বাধ্য। পৃথিবীর অধিকাংশ দেশ আজ আন্তর্জাতিক দাবা সংস্থার সদস্য এবং তারা দাবার আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে থাকে। কাজেই এখন আর একেক দেশের জন্য একেক আইন গ্রহণযোগ্য নয়। সারা বিশ্বের জন্য দাবার বর্তমানে এক আইন। আন্তর্জাতিক আইন ।
দাবা মূলত রাজার খেলা বা রাজায় রাজায় যুদ্ধের খেলা। এই খেলা হয়ে থাকে দুই দলের রাজার মধ্যে। এক রাজাকে কিস্তি দেয়া বা আক্রমণ করাই অন্য রাজার উদ্দেশ্য। অনেক স্থানে এই খেলাকে ‘কিস্তিমাত” খেলাও বলা হয়। যে কোন উপায়ে। রাজাকে বন্দি করাই হলো দাবা খেলার মূল লক্ষ্য।
খেলতে খেলতে যে দলের রাজা কিস্তির ফাঁদে আটকা পড়ে যান বা বন্দি হয়ে যান সেই রাজার দল পরাজিত হয়। একদলের দান অন্য দল কিভাবে এড়িয়ে চলবেন, কিভাবে ফাঁদ তৈরি করে অন্যের ফাঁদ থেকে নিজের রাজাকে মুক্ত করবেন এই চিন্তা থাকে দাবা খেলোয়াড়ের মাথায়।
মূলত দাবা হচ্ছে বুদ্ধির খেলা। বুদ্ধি দিয়ে প্রতিক্ষকে পরাজিত করতে হয়। অন্যান্য খেলার তুলনায় এই খেলায় বুদ্ধির প্রয়োজন হয় অনেক বেশি। ধৈর্য ও বুদ্ধির সংমিশ্রনে এই খেলা চিন্তাশীল ব্যাক্তিদের কাছে অধিকতর জনপ্রিয়।
দাবা হচ্ছে মূলত ‘ইনডোর গেম” বা ঘরের ভিতরের খেলা। এই খেলার জন্য বেশি জায়গা বা বেশি খেলোয়াড়ের প্রয়োজন হয় না। সামান্য জায়গা ও মাত্র ২ জন খেলোয়াড় হলেই দাবা খেলা সম্ভব। কম খেলোয়াড়ে খেলা হয় বলেও এই খেলাটি অনেকটা সহজ এবং বেশি জনপ্রিয় বলা যায়। নিচে দাবা খেলার আইন-কানুন তুলে ধরা হলো।
আইনগুলোর বিস্তারিত:
আইনগুলোর তালিকা নিচে দেয়া হলো। আইন গুলোর বিস্তারিত দেখতে লিংক এ ক্লিক করুন।
- আইন নং ১ – দাবার দাবাছক
- আইন নং ২ – দাবার ঘুঁটি
- আইন নং ৩ – দাবার চাল দেয়া
- আইন নং ৪ – দাবা খেলার চাল
- আইন নং ৫ – দাবা ঘুঁটির চাল পদ্ধতি
- আইন নং ৬ – দাবা চালের সমাপ্তি
- আইন নং ৭ – দাবার স্পর্শিত ঘুঁটি
- আইন নং ৮ – দাবার অবস্থানসমূহ
- আইন নং ৯ – দাবার কিস্তি
- আইন নং ১০ – দাবা খেলা সমাপ্তি
- আইন নং ১১ – দাবা চাল লিপিবদ্ধকরণ
- আইন নং ১২ – দাবা ঘড়ি
- আইন নং ১৩ – দাবা খেলা স্থগিতকরণ
- আইন নং ১৪ – দাবা স্থগিত খেলা পুনরারম্ভ
- আইন নং ১৫ – দাবা খেলোয়াড়দের আচরণ
- আইন নং ১৬ – দাবা খেলার বিচারক
- আইন নং ১৭ – দাবা খেলার স্কোর
- আইন নং ১৮ – দাবা আইনের ব্যাখ্যা
