দাবা খেলার স্কোরঃ দাবা একটি অতি প্রাচীন খেলা। পৃথিবীর সব দেশেই দাবা খেলার প্রচলন ছিল। অতীতে এই খেলা দেশ ভেদে একেক দেশে একেক নিয়মে খেলা হতো । ভারতে ভারতীয় নিয়মে, আমরিকায় আনে বিকার আইনে, রাশিয়ায় রাশিয়ার আইনে খেলা হতো। ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নিয়মে খেলা হতো।
ইউরোপে এই খেলার নিয়ম কানুনের কিছুটা রদ বদল করা হয়। গত একশো বছরে দাবার বিভিন্ন আইন কানুনের বেশ কিছু প্রয়োজনীয় পরিবর্তন ঘটিয়ে এই খেলাকে সর্বসাধারণের কাছে অধিকতর গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তোলা হয়। এই বিবর্তনের পথ ধরে দাবা নিজেই গড়ে তোলে আন্তর্জাতিক দাবা সংস্থা।
যে সংস্থার আইনগুলি আজ সারা বিশ্বের দাবা সংস্থাগুলি মেনে চলতে বাধ্য। পৃথিবীর অধিকাংশ দেশ আজ আন্তর্জাতিক দাবা সংস্থার সদস্য এবং তারা দাবার আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে থাকে। কাজেই এখন আর একেক দেশের জন্য একেক আইন গ্রহণযোগ্য নয়। সারা বিশ্বের জন্য দাবার বর্তমানে এক আইন। আন্তর্জাতিক আইন ।
দাবা খেলার স্কোর । দাবা খেলার ১৭ নম্বর আইন । খেলাধুলার আইন
প্রতিটি জয়ের জন্য বিজয়ী খেলোয়াড় ১ (এক) পয়েন্ট এবং বিজিত খেলোয়াড় শূন্য পয়েন্ট পাবেন। অমিমাংসিত খেলার জন্য প্রতি খেলোয়াড় ১/২ (অর্থ) পয়েন্ট করে পাবেন।
