দাবা খেলা স্থগিতকরণঃ দাবা হচ্ছে মূলত ‘ইনডোর গেম” বা ঘরের ভিতরের খেলা। এই খেলার জন্য বেশি জায়গা বা বেশি খেলোয়াড়ের প্রয়োজন হয় না। সামান্য জায়গা ও মাত্র ২ জন খেলোয়াড় হলেই দাবা খেলা সম্ভব। কম খেলোয়াড়ে খেলা হয় বলেও এই খেলাটি অনেকটা সহজ এবং বেশি জনপ্রিয় বলা যায়। নিচে দাবা খেলা স্থগিতকরণ তুলে ধরা হলো।
দাবা খেলা স্থগিতকরণ । দাবা খেলার ১৩ নম্বর আইন । খেলাধুলার আইন
১. নির্ধারিত সময় অতিক্রান্ত হবার পর যদি খেলার সমাপ্তি না ঘটে, তবে যে খেলোয়াড়ের চাল, তিনি তা স্কোরশিটে এমনভাবে লিখবেন, যা দ্ব্যর্থক না হয় তারপর নিজের এবং বিপক্ষের স্কোরশিট একটি খামে ঢুকিয়ে খামটি ভালোভাবে বন্ধ করে দেবেন এবং তারপর ঘড়ি দু’টো বন্ধ করে দেবেন।
যতক্ষণ পর্যন্ত খেলোয়াড়টি নিজের ঘড়ি বন্ধ না করছেন, ততক্ষণ পর্যন্ত চাল পরিবর্তনের ক্ষমতা তার থাকবে, যদি ঐ খেলোয়াড় চালটি দাবাছকে দিয়ে ফেলেন তাহলে ঐ চালই স্কোরশিটে লিখে সীল করতে হবে।
২. খামের ওপর বর্ণিত থাকবে
(ক) খেলোয়াড়দের নাম
(খ) চাল সীল করার পূর্ব মূহূর্তে দারাছকে খুঁটিগুলোর অবস্থান
(গ) প্রতি খেলোয়াড় কর্তৃক ব্যয়িত সময়
(ঘ) যে খেলোয়াড় চাল সীল করেছেন তার নাম এবং চালের ক্রম সংখ্যা।
৩. খামের নিরাপত্তা বিচারক নিশ্চিত করবেন ।
