ফুটবল খেলার বল: ফুটবল একটি অতি প্রাচীন খেলা। কবে, কখন, কোথায় এ খেলার উৎপত্তি তা আজ খুঁজে বের করা অত্যন্ত দুরূহ ব্যাপার। কে যে প্রথম ফুটবলে লাথি মারেন সে তথ্যও অনুদঘাটিত। কালের অতলে বিলীন হয়ে গেছে সে বিমূর্ত্ত মুহূএটি ফুটবলের বান্নের সঠিক দিন ক্ষণ খুঁজে বের করা না গেলেও এটি যে একটি অতি প্রাচীন খেলা তা নিয়ে সন্দেহ নেই ক্রীড়া গবেষকদের মধ্যে বিভিন্ন প্রাচীন জনপদ ও লোক কাহিনীতে ফুটবলের সাথে মিল আছে এমন খেলার বিবরণ পাওয়া যায়।
প্রাচীন কালে গ্রীস ও রোমের বিভিন্ন অঞ্চলে যে ফুটবল খেলা হতো তার সাথে আজকের রাগবি ফুটবলের যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। সুদূর মেক্সিকোতেও ফুটবল খেলার কথা শোনা যায়।
মেক্সিকোতে ফুটবলের গোল হতো উঁচু দেয়ালে বা গাছের ডালে বাঁধা বলয়ের ভেতর দিয়ে বল ঢোকাতে পারলে ক্যানভাসের মাঝখানে একটা গোলাকার ছিদ্র হতো। গোল পোস্ট। এ খেলায় খোলোয়াড়ের সংখ্যা নির্দিষ্ট থাকতো না। ফলে একটা জটলার সৃষ্টি হতো।
রোমানদের মধ্যে ফুটবল ছিল সবচে’ জনপ্রিয়। তখন রোমানরা ফুটবল খেলাকে বলতো “হারপাসটাম”। ধারনা করা হয় রোমানরাই ফুটবলকে ইউরোপের সাথে পরিচয় করিয়ে দেয় প্রথম এবং এ খেলার বিস্তৃতি, প্রসার ও জনপ্রিয়তা দান করে। ফুটবলের মধ্য যুগে ইউরোপের ইতালিতে ফুটবল প্রভূত জনপ্রিয়তা লাভ করে। ইতালির বিভিন্ন শহরে নিয়মিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে থাকে।
ফুটবল খেলার বল । ফুটবল খেলার দ্বিতীয় আইন । খেলাধুলার আইন
খেলার বল
- গোলাকৃতি বলের পরিধি ০ ৬৮ মিঃ হতে ০ ৭১ মিঃ অর্থাৎ ২৭ ইঞ্চি হতে ২৮ ইঞ্চি হবে ।
- বলের আচ্ছাদন চামড়ার হবে এবং চামড়ার ওপরে প্লাস্টিকের প্রলেপ দেয়া যেতে পারে।
- বলের বাইরের আচ্ছাদনে খেলোয়াড়ের জন্য বিপজ্জনক ও ক্ষতিকর কোন জিনিস ব্যবহার করা নিষিদ্ধ।
- খেলার শুরুতে হাওয়া ভর্তি বলের ওজন ১৪ আউন্সের কম এবং ১৬ আউন্সের বেশি হবে না।
- খেলা আরম্ভ করার সময় রেফারি কর্তৃক মনোনীত বল দিয়ে খেলা হবে।
- রেফারির অনুমোদন ছাড়া খেলা চলাকালীন সময়ে বল পরিবর্তন করা যাবে না।

