ফের বল চাকিংয়ের অভিযোগ হাসনাইনের বিরুদ্ধে। হ্যা, পাকিস্তানি এই ফাস্ট বোলারের বিরুদ্ধে এর আগেও বিগ ব্যাশ খেলার সময় চাকিংয়ের অভিযোগ উঠেছিল। এ বছরের জুনে আবারো বোলিং সংশোধন করে মাঠে ফিরেন হাসনাইন। তবে, ইংল্যান্ডের ” দ্য হান্ড্রেড খেলার সময় আবারো চাকিংয়ের অভিযোগ উঠেছে হাসনাইনের বিরুদ্ধে।
ফের বল চাকিংয়ের অভিযোগ হাসনাইনের বিরুদ্ধে
রবিবার, ওভাল ইনভিন্সিবলসের সঙ্গে সাদার্ন ব্রেভসের ম্যাচে ৭ উইকেটের জয় পায় সাদার্ন ব্রেভস। সেই ম্যাচে, ২৭ বলে ৩৭ রান করে হাসনাইনের বলে কট বিহাইন্ড হয়ে আউট হন স্টোয়িনিস। স্টোয়িনিস আউট হয়ে সাজঘরে ফেরার সময় অসন্তোষ প্রকাশ করে হাতের ইশারায় সতীর্থদের দেখান, হাসনাইন বল ছুড়েছেন।
এর আগে, বিগ ব্যাশ লীগে চাকিংয়ের অভিযোগে বেশ কিছুদিন ক্রিকেট থেকেই নিষিদ্ধ ছিলেন হাসনাইন। বিগ ব্যাশ লীগে একাধিক ক্রিকেটার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বিগ ব্যাশের একটি পাক ফাস্ট বোলারকে ‘নো’ ডাকেন আম্পায়ার জেরার্ড। এরপর, পরীক্ষা করে তার বোলিং একশন অবৈধ প্রমাণ হয়।
মোহাম্মদ হাসনাইন (উর্দু: محمد حسنین; জন্ম: ৫ এপ্রিল, ২০০০) সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী প্রথিতযশা পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে ইসলামাবাদ ইউনাইটেড, পাকিস্তান টেলিভিশন ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলের প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ ফাস্ট বোলার হিসেবে খেলছেন। ডানহাতে ফাস্ট বোলিং করার পাশাপাশি নিচেরাসারিতে ডানহাতে ব্যাটিং করে থাকেন।
২০১৮-১৯ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফিতে পাকিস্তান টেলিভিশনের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলতে শুরু করেন। ১ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে প্রথম-শ্রেণীর ক্রিকেটে মুলতানে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লীগের টুয়েন্টি২০ ক্রিকেটে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পক্ষে অভিষেক ঘটে মোহাম্মদ হাসনাইনের। তার পেস বোলিং ও নিখুঁততা সকলকে বিমোহিত করে।
এছাড়াও, ঐ প্রতিযোগিতায় ঘণ্টা প্রতি ১৫১ কিলোমিটার বেগে দ্রুতগতিসম্পন্ন বোলিং করেন। পাকিস্তানের হায়দ্রাবাদ থেকে এই প্রথম দ্রুতগতিসম্পন্ন বোলারের মর্যাদা পান তিনি। খেলায় তিনি ৪ ওভারে ৩/৩০ বোলিং পরিসংখ্যান গড়েন। চূড়ান্ত খেলায় পেশাওয়ার জালমির বিপক্ষে তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। এরফলে, এবারই প্রথম পিএসএল ফাইনালে স্থানীয়দের মধ্যে প্রথম এ পুরস্কার পেয়েছেন।
