ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ | সারা সপ্তাহের খবর

ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ এর খবর দিয়ে শুরু করছি স্পোর্টস গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ | সারা সপ্তাহের খবর

ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ | সারা সপ্তাহের খবর

 

ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে কাল রাতেই ঢাকা ফিরেছেন মোস্তাফিজুর রহমান। সকালে আইপিএল খেলতে ঢাকা ছেড়েছেন তিনি। ভাড়া করা বিমানে সকাল ৮টায় ভারতের উদ্দেশে রওনা দেন এই বাঁহাতি পেসার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।

মরক্কোর কাছে হারলো ব্রাজিল

বিশ্বকাপ ব্যর্থতার পর প্রথমবারের মতো প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। তবে সেখানেও হোচট খেল নেইমারের দেশটি। বিশ্বকাপে বাজিমাত করা মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

৭ গোলের উৎসবে আর্জেন্টিনা

দেশকে বিশ্বকাপ শিরোপা উপহার দিয়েও ক্ষান্ত হয়নি লিওনেল মেসি।  ক্লাব ফুটবল ছাড়াও আন্তর্জাতিক মঞ্চেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। দেশের হয়ে প্রথম ফুটবলার হিসেবে তিন অংক স্পর্শ করলেন তিনি। শুধু তাই নয়, ফুটবল বিশ্ব দেখলো মেসির পায়ে আরও একটি হ্যাটট্রিক। বাংলাদেশ সময় বুধবার (২৯ মার্চ) সকালে এক প্রীতি ম্যাচে কুরাসাও-কে ৭-০ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। 

 

পর্তুগালের জন্য রোনালদো এখনো ‘খুবই গুরুত্বপূর্ণ’

ক্রিস্টিয়ানো রোনালদো এখনো পর্তুগালের জন্য ‘খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়’। ইউরো বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে ফের জোড়া গোল করার পর অভিজ্ঞ এ ফুটবল তারকা সম্পর্কে এমন মন্তব্য করেছেন দলটির প্রধান কোচ রবার্তো মার্টিনেজ।

প্রস্তাবের অপেক্ষায় মেসি

গ্রীষ্মেই প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। এমন সময়ে প্রিয় ক্লাব বার্সেলোনার কাছ থেকে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন মেসি। আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্টন এডুল এমন দাবি করেছেন।

বাংলাদেশকে হেসেখেলে হারালো আয়ারল্যান্ড

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর হোঁচট খেল বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টি সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি টানা পঞ্চম জয়ের পর হারের স্বাদ পেল সাকিব-লিটনরা।

বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারালো শ্রীলঙ্কা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি ছিল শ্রীলঙ্কার জন্য বাঁচা-মারার লড়াই। ম্যাচটিতে জিততে পারলে ভারত বিশ্বকাপে সরাসরি খেলার আশা বেঁচে থাকতো। তবে স্বাগতিকদের বিপক্ষে হারের স্বাদ নেওয়ায় সেই আশাও আর অবশিষ্ট থাকলো না। ভারত বিশ্বকাপে খেলেতে হলে লঙ্কান ক্রিকেট দলকে এখন বাছাইপর্ব খেলে আসতে হবে।

 

শুরু হলো আইপিএল

প্রথমবারের মতো খেলতে নেমেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয় করেছিল গুজরাট লায়ন্স। এবার বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের ষোড়শ আসর।

Leave a Comment