ম্যান সিটি এগিয়ে গেলো শিরোপা জয়ের পথে

ম্যান সিটি এগিয়ে গেলো শিরোপা জয়ের পথেঃ

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল ম্যানচেষ্টার সিটি। গত রাতে নিজেদের ৩১তম ম্যাচে ম্যান সিটি ৪-১ গোলে হারিয়েছে আর্সেনালকে। এই হারে শিরোপার পথে ধাক্কা খেল শীর্ষে থাকা আর্সেনাল। আর্সেনালের বিপক্ষে জয় পেলেও ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে ম্যান সিটি।

ম্যান সিটি এগিয়ে গেলো শিরোপা জয়ের পথে

হারলেও দুই ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো আর্সেনাল। পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল হিসেবে মুখোমুখি হয় ম্যানচেষ্টার সিটি ও আর্সেনাল। শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে যাবার সুযোগ দু’দলের সামনে। সুযোগটা নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ভালোভাবে কাজে লাগিয়েছে ম্যানচেষ্টার সিটি। ১৭ মিনিটে হালান্ডের পাসে বল পান ম্যান সিটির ডি ব্রুইনা।

ম্যান সিটি এগিয়ে গেলো শিরোপা জয়ের পথে

আর্সেনালের বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোল আদায় করে নেন ব্রুইনা। শুরুতেই পিছিয়ে পড়লেও  সিটিজেনদের  চাপে ফেলতে পারেনি আর্সেনাল। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুন করে  ম্যান সিটি। ব্রুইনার ফ্রি-কিক থেকে দারুন হেডে গোল করেন জন স্টোনস।

ম্যান সিটি এগিয়ে গেলো শিরোপা জয়ের পথে

অফসাইডের কারণে প্রথমে গোলটি বাতিল হয়েছিলো। পরে ভিএআরের সহায়তায় গোল পায় ম্যান-সিটি। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর হালান্ড-ব্রুইনার দৃঢ়তায় ব্যবধান ৩-০ করে ম্যানচেষ্টার সিটি। হালান্ডের পাস ধরে ডান পায়ের শটে আর্সেনালের জালে দ্বিতীয়বারের মত বল জড়ান ব্রুইনা।

ম্যান সিটি এগিয়ে গেলো শিরোপা জয়ের পথে

ম্যাচ জয়ের পথ মসৃণ হয়ে যাওয়ায় কিছুটা রক্ষণাত্মক খেলতে শুরু করে সিটি। এরপরও গোল আদায় করতে  পারেনি আর্সেনাল। অবশেষে ৮৬ মিনিটে আর্সেনালকে গোলের স্বাদ দেন রব হোল্ডিং। আর দ্বিতীয়ার্ধে ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে আর্সেনালের জালে শেষবারের মত বল পাঠান হালান্ড। যার ফলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে পেপ গার্দিওলার দল।

Leave a Comment