সেরেনাকে হারিয়ে বাজিমাত !!! উইম্বলডনের প্রথম রাউন্ডে নিজের অভিষেকেই বাজিমাত করলেন ফরাসি টেনিস খেলোয়াড় হারমনি টনি। প্রায় এক বছর পর কোর্টে ফিরে প্রথম রাউন্ডেই হারমনির কাছে হেরে বিদায়ঘণ্টা বাজলো সেরেনার। অথচ ১৯৯৫ সালে সেরেনার পেশাদার ক্যারিয়ার শুরুর দুই বছর পর জন্ম হয়েছে হারমনির।
অভিষেকেই সেরেনাকে হারিয়ে বাজিমাত হারমনির
টেনিস খেলোয়াড় হিসেবে বড় হওয়ার পথে সেরেনাকে আইডল মেনেই ক্যারিয়ার গড়েছেন ২৪ বছর বয়সী এ তরুণী। সেই তিনিই অভিষেকে হারিয়ে দিলেন সেরেনাকে।
মঙ্গলবার রাতে উইম্বলডনের সেন্টার কোর্টে সেরেনাকে ৭-৫, ১-৬ ও ৭(১০)-৬(৭) সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন হারমনি। প্রায় তিন ঘণ্টা ১০ মিনিট ধরে চলা এ লড়াইয়ে একের পর এক ভুল করেছেন সেরেনা। পুরো ম্যাচে অন্তত ২১টি আনফোর্সড এরর হয়েছে তার।
