দাবা স্থগিত খেলা পুনরারম্ভ । দাবা খেলার ১৪ নম্বর আইন । খেলাধুলার আইন

দাবা স্থগিত খেলা পুনরারম্ভ সম্পর্কে আলোচনা করা হল

 

দাবা স্থগিত খেলা পুনরারম্ভ । দাবা খেলার ১৪ নম্বর আইন । খেলাধুলার আইন

১. খেলা পুনরারম্ভ করার পূর্বেই দাবাছকের ওপর সীল চাল দেবার পূর্বের অবস্থান প্রতিষ্ঠা করতে হবে এবং খেলা স্থগিত হবার ক্ষণ পর্যন্ত সময়টুকু ঘড়িতে নির্দেশ করতে হবে।

২. যে খেলোয়াড়ের চাল দেবার পর খেলা স্থগিত হয়েছে, তার বিপক্ষ খেলোয়াড়ের যে সীলকৃত চালের জবাব দেবে, উপস্থিতিতে খাম খোলা হবে। সীলকৃত করা চালটি দাবাছকে প্রদান করার পরপরই ঘড়ি যথারীতি চালু করে দিতে হবে।

(ক) যদি খেলা স্থগিতকারী খেলোয়াড়দ্বয় খেলা অমীমাংসিত রাখার সিদ্ধান্ত নেয় এবং তা বিচারককে অবহিত করে এবং বিচারক খাম খুলে যদি দেখতে পান যে সীলকৃত চালটি আইন ১০.১৫ অনুযায়ী অবৈধ, সেক্ষেত্রেও খেলা অমীমাংসিত রাখার সিদ্ধান্ত বলবৎ থাকবে।

(খ) যদি স্থগিত হওয়া খেলার একজন খেলোয়াড় বিচারককে জানায় যে, সে পরাজয় মেনে নিয়েছে এবং পরে খাম খুলে উক্ত খেলোয়াড়কে পরাজিত বলে ধরে নেয়া হবে।

 

৩. যে খেলোয়াড়ের সীলকরা চালের জবাবে চাল দেবার পালা, খেলা পুনরারম্ভের সময় সে অনুপস্থিত থাকলে তার ঘড়ি চালু করে দেয়া হবে এবং উপস্থিত হবার সঙ্গে সঙ্গেই কেবলমাত্র খামটি খোলা হবে।

৪. যে খেলোয়াড় চাল সীল করেছে, খেলা পুনরারম্ভের সময় সে যদি অনুপস্থিত থাকে, তবে তার বিপক্ষ খেলোয়াড় সীল করা চালের উত্তর দাবাছকে দিতে বাধ্য নয়। সে কেবল স্বীয় চালটি স্কোরশিটে লিখে একটি খামে ঢুকিয়ে নিজের ঘড়ি বন্ধ করে বিপক্ষের ঘড়ি চালু করে দেবার অধিকার রাখে। খামটি এরপর নিরাপদে রাখতে হবে এবং পরে বিপক্ষ খেলোয়াড় উপস্থিত হলে খামটি খোলা হবে।

 

৫. যদি আইন ১৩.১ ও ১৩.২ এ বর্ণিত পদ্ধতিতে সংরক্ষিত সীলকরা চাল এর খামটি হারিয়ে যায়, তবেঃ

(ক) দাবাহকের অবস্থান ও ঘড়িতে নির্দেশিত সময় থেকে খেলা পুনরার হবে,

(খ) যদি খেলার অবস্থান দাবাছকে পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব না হয়, তবে ঐ খেলাটি বাতিল করে নতুন একটি খেলা খেলতে হবে ।

(গ) যদি খেলাটি স্থগিত করার সময় উভয় খেলোয়াড়ের ব্যয়িত সময় খেলা পুনরারম্ভের সময় ঘড়িতে উপস্থাপন করা সম্ভব না হয় তবে খেলার বিচারক তার নিজস্ব বিচার অনুযায়ী সমস্যার সমাধান করবেন।

 

৬. স্থগিত খেলা পুনরারম্ভের সময় যদি খেলোয়াড়দের ব্যয়িত সময় কোন একটি ঘড়িতে ভুলভাবে নির্দেশ করা হয়, তবে যে কোন খেলোয়াড় তার নিজস্ব প্রথম চাল দেবার পূর্বেই এই ভুলের প্রতি বিচারকের দৃষ্টি আকর্ষণ করবেন, এবং তখনই ভুলটি শোধরাতে হবে। কিন্তু ভুলটি যদি ধরা না পড়ে এবং খেলা চলতে থাকে, তবে পরবর্তীতে তা আর শোধরানো যাবে না, যদি না বিচারক মনে করেন ভুলের প্রতিফল খুবই মারাত্মক হবে।

Leave a Comment