ক্রিকেটের হ্যান্ডলড দি বল । ক্রিকেট খেলার ৩৩ নম্বর আইন । খেলাধুলার আইন
Table of Contents
ক্রিকেটের হ্যান্ডলড দি বল । ক্রিকেট খেলার ৩৩ নম্বর আইন । খেলাধুলার আইন
১। হ্যান্ডলড দি বল আউট
উভয় ব্যাটসম্যানের যে কেউ আবেদনের মাধ্যমে হ্যান্ডলড দি বল আউট হবেন। হানি তিনি ইচ্ছাকৃতভাবে বলটিকে খেলার মেয়াদ থাকাকালীন তাঁর যে হাতে বাটি নেই সেই হাত দিয়ে স্পর্শ করেন, অবশ্য এক্ষেত্রে বিপক্ষের অনুরোধে তা করলে তিনি আউট হবেন না।
টীকা
স্কোর অন্তর্ভুক্তি
যখন কোন ব্যাটসম্যানকে এই আইনের আওতায় আউট দেয়া হয় তখন স্কোর বইতে সঠিক অন্তর্ভুক্তি হবে “হ্যান্ডলড দি বল” এবং এই উইকেটের জন্য বোলার কোন কৃতিত্ব পাবে না ।
জ্ঞাতব্য বিষয়
খেলার মেয়াদ থাকাকালীন যদি কোন ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে বলে হাত দেন এবং যদি কোন ফিল্ডার আবেদন করেন তখন হ্যান্ডবল দি বল-এর অধীনে সেই ব্যাটসম্যান আউট হবেন। তবে অনিচ্ছাকৃতভাবে হাত দেয়া, যেমন একজন স্ট্রাইকার যদি হাত দিয়ে একটি হঠাৎ বাউনসার আটকে দেন তা এই পর্যায়ে পড়বে না।
এই পার্থক্যটি আম্পায়ারদের ভাল করে বোঝা উচিত। বর্তমানে ব্যাটসম্যানদের খেলার পর বলটি মাটি থেকে তুলে বোলারকে বা স্লিপ ফিল্ডারকে বা নিকটে কোন ফিল্ডারকে বিনা অনুরোধে তুলে ছুঁড়ে দেয়া ব্যাপারটা সাধারণ নিয়মে দাঁড়িয়ে গেছে। এই আইনটি তৈরি হয়েছে এই সমস্ত অভ্যাস পরিত্যাগ করার জন্য।
একজন ব্যাটসম্যান কখনও ফিল্ডার বা বোলারের অনুরোধ ছাড়া বলটি খেলার মেয়াদে থাকার সময়ে স্পর্শ করবেন না। ব্যাটিং দলের অধিনায়কের তার ব্যাটসম্যানদের ভাল করে এ বিষয়ে বুঝিয়ে দেয়া উচিত, নচেৎ তিনি তাঁর কোন ভাল ব্যাটসম্যানকে শুধু শুধু হারাবেন ।
আর একটা প্রশ্ন আছে যে আম্পায়ারই কেবল সম্মতি বা অনুরোধ কাকে বলে তার বিচার করবেন । যদি কোন বোলার তাঁর হাত বাড়ানো বা মাথা নেড়ে অনুরোধ জানান, সেটাও কি মৌখিক অনুরোধ বলে গণ্য করা হবে বা ব্যাটসম্যান বলটি তাঁকে হাতে করে দিয়ে দেবেন? এইরূপ বোলারের ইচ্ছাপ্রকাশ ও ব্যাটসম্যানের সঙ্গে সঙ্গে পালন করার ক্ষেত্রে আম্পায়ারের পক্ষে নিরপেক্ষভাবে বিচার করা অত্যন্ত জটিল। এই আইনে অবশ্য পরিবর্ত রানারের বিষয়ে বিশদভাবে কিছু বলা নেই।
সে জন্য রানারকে এই আইনে আউট দেয়া আলোচনার বিষয়। তবে আইন নং ২.৭ এ বলা আছে যে পরিবর্ত রানার যদি এই আইন ভঙ্গ করেন তবে আহত ব্যাটসম্যান এই আইনের অধীনে আউট হবেন। আহত ব্যাটসম্যান যখন স্ট্রাইকার নয় বা খেলার বাইরে থাকেন, তিনি যদি খেলাতে বাধা দেন বা আইন ভঙ্গ করেন তবে তিনি এই আইনে (আইন নং ৩৭-এর অধীনে) আউট হবেন। পরিশেষে কোন কোন আম্পায়ারের মতে যে সব রানগুলি ঐ ঘটনার আগেই ব্যাটসম্যানদের দ্বারা কৃত হয়ে গেছে সেগুলি ভোৱে অন্তর্ভুক্ত করা যাবে না। কিন্তু আইন নং ১৮ অনুযায়ী এর কোন ব্যাখ্যা নেই। সে জন্য প্রকৃত কৃত রানগুলি ব্যাটসম্যান বা তাঁদের দল পাবার অধিকারী হবেন।
