
২০২২ বিশ্বকাপ খেলবে ইতালি নাকি নিজের শেষ বিশ্বকাপ রাঙাবেন রোনালদো?
২০২২ বিশ্বকাপ খেলবে ইতালি নাকি নিজের শেষ বিশ্বকাপ রাঙাবেন রোনালদো?
২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্ব পেরোতে পারেনি ইতালি। যার কারণে, ২০১৮ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি ইতালি। ঠিক আবারো, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ না করার শঙ্কায় ইতালি।
২০২১ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে ইতালি। রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ইতালিকে কাতার বিশ্বকাপে দেখা যাবে কি? জবাবটা হ্যাঁ হলে আসছে বিশ্বকাপে থাকবে না পর্তুগাল। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে নতুন ধারার প্লে-অফ এমনই কঠিন চ্যালেঞ্জে ফেলে দিয়েছে দল দুটিকে। ১২ দলের প্লে-অফ পেরিয়ে এই দুই দলের যে কোনো একটিই উঠতে পারবে ২০২২ সালের বিশ্বকাপে।
[ ২০২২ বিশ্বকাপ খেলবে ইতালি নাকি নিজের শেষ বিশ্বকাপ রাঙাবেন রোনালদো? ]
” আমাদেরও কাতার বিশ্বকাপ খেলার মধ্যে পতুর্গাল সবচেয়ে বড় বাধা। কিন্তু তুরস্কও পার্কে হাঁটতে আসবে না। আর এমনকি পালারমোতে নর্থ মেসেডোনিয়াকেও হারাতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের সুযোগ সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফেলে এসেছি। কোনোভাবেই আট বছর বিশ্বকাপ না খেলা ইতালি হজম করতে পারবে না। এটা সবার জন্য হবে বিপর্যয়। মানচিনি খুঁজে বের করবে বিশ্বকাপে যাওয়ার পথ।”