এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাকে ‘দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি 1 ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা সভাপতি
ফুটবলফুটবল আপডেট

৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা সভাপতি

লিখেছেন Shourav
জুলাই 22, 2026 2 মিনিটে পড়া
0

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার একটি নতুন চিন্তা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা ও বিতর্ক। ওই আসরে দলের সংখ্যা বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনা চালাচ্ছে ফিফা। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার এমন উদ্যোগকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। এই পরিকল্পনাকে সরাসরি ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

স্পেন, পর্তুগাল ও মরক্কো—এই তিন দেশ যৌথভাবে আয়োজন করবে ২০৩০ সালের বিশ্বকাপের শতবর্ষী বিশেষ আসর। ঐতিহাসিক এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে আয়োজনের অংশ হিসেবেই মূলত ৬৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ভাবনা টেবিলে এসেছে। ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত-এ প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে হাভিয়ের তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেন।

সাক্ষাৎকারে ইনফান্তিনোর দীর্ঘ মেয়াদের কথা স্মরণ করিয়ে দিয়ে লা লিগা প্রধান বলেন, এক দশকেরও বেশি সময় ধরে ফিফা পরিচালনা করছেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে যে ব্যবস্থার ওপর ভর করে তিনি এত দিন ক্ষমতা ধরে রেখেছেন, সেখানে মূলগতভাবে বড় ধরনের ত্রুটি রয়েছে। তেবাসের মতে, ফুটবলে ইনফান্তিনোর ক্ষমতার অধ্যায় এখন শেষের দিকে চলে এসেছে।

খেলোয়াড়দের ব্যস্ত সূচি ও ঘরোয়া ফুটবলের সম্ভাব্য ক্ষতির কথা তুলে ধরে তেবাস তাঁর অসন্তোষ প্রকাশ করেন। তিনি মনে করেন, মাত্র ৪০ দিনের একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য পুরো বৈশ্বিক ফুটবল শিল্পকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। তেবাস বলেন, ফুটবল মানেই কেবল বিশ্বকাপ নয়। আন্তর্জাতিক টুর্নামেন্ট যত বড় বা জমকালোই হোক না কেন, বিশ্বজুড়ে ঘরোয়া ফুটবল লিগগুলোর গুরুত্ব কোনো অংশেই কম নয়। ঘরোয়া ফুটবলের ওপর ভিত্তি করেই বিশ্বের লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। অথচ বিশ্বকাপে শেষ পর্যন্ত হাতে গোনা অল্প কিছু ফুটবলারই খেলার সুযোগ পান।

ফুটবলকে অতি-ব্যবসায়ীকরণ করার চেষ্টা এবং অতিরিক্ত ম্যাচের চাপে খেলোয়াড়দের শারীরিক ক্ষতি নিয়ে বিশ্বজুড়ে ফুটবল সংস্থগুলোর মধ্যে ক্ষোভ জমছে। ২০২৬ বিশ্বকাপেই দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮টি করা হয়েছে। এরপর ২০৩০ আসরে যদি দলের সংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করা হয়, তবে তা ঘরোয়া ক্যালেন্ডারকে পুরোপুরি লন্ডভন্ড করে দেবে বলে আশঙ্কা করছেন ক্লাব ফুটবল কর্তারা। তেবাসের এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে, ফিফার আন্তর্জাতিক ফুটবল প্রসারের নীতির সঙ্গে ইউরোপীয় ক্লাব ফুটবলের কর্তাদের দূরত্ব দিন দিন আরও বাড়ছে।

ট্যাগসমূহ:

ফুটবলফুটবল আপডেট
লেখক

Shourav

ফলো মি
অন্যান্য নিবন্ধ
মহাতারকার বিদায় ও বিশ্বজয়ের ট্রফি ১৯ বছরের কুবার্সির আবেগঘন ফাইনাল 1 মহাতারকার বিদায় ও বিশ্বজয়ের ট্রফি: ১৯ বছরের কুবার্সির আবেগঘন ফাইনাল
পূর্ববর্তী

মহাতারকার বিদায় ও বিশ্বজয়ের ট্রফি: ১৯ বছরের কুবার্সির আবেগঘন ফাইনাল

কসমেটিক সার্জারিতে নতুন লুকে ধরা দিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস 1 কসমেটিক সার্জারিতে নতুন লুকে ধরা দিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস
পরবর্তী

কসমেটিক সার্জারিতে নতুন লুকে ধরা দিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

    মন্তব্য করুন জবাব বাতিল

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    GOLN

    Brows Gurukul Online Learning Network for details list

    Learn more

    THIS WEBSITE IS PROTECTED BY DMCA

    DMCA.com Protection Status
    • আমরা
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    Copyright 2026 — ক্রীড়া গুরুকুল , GOLN. All rights reserved.