দাবার কিস্তি । দাবা খেলার ৯ নম্বর আইন । খেলাধুলার আইন 

দাবার কিস্তিঃ দাবা মূলত রাজার খেলা বা রাজায় রাজায় যুদ্ধের খেলা। এই খেলা হয়ে থাকে দুই দলের রাজার মধ্যে। এক রাজাকে কিস্তি দেয়া বা আক্রমণ করাই অন্য রাজার উদ্দেশ্য। অনেক স্থানে এই খেলাকে ‘কিস্তিমাত” খেলাও বলা হয়। যে কোন উপায়ে। রাজাকে বন্দি করাই হলো দাবা খেলার মূল লক্ষ্য। খেলতে খেলতে যে দলের রাজা কিস্তির ফাঁদে আটকা পড়ে যান বা বন্দি হয়ে যান সেই রাজার দল পরাজিত হয়। একদলের দান অন্য দল কিভাবে এড়িয়ে চলবেন, কিভাবে ফাঁদ তৈরি করে অন্যের ফাঁদ থেকে নিজের রাজাকে মুক্ত করবেন এই চিন্তা থাকে দাবা খেলোয়াড়ের মাথায়।

 

দাবার কিস্তি । দাবা খেলার ৯ নম্বর আইন । খেলাধুলার আইন

১. দাবাছকে রাজা যে ঘরে অবস্থান করছে, সেই ঘরটি যদি বিপক্ষের এক বা একাধিক খুঁটি দ্বারা আক্রান্ত হয়, তখন রাজা ‘কিস্তি’তে আছে বলা হয় এবং বিপক্ষের ঘুঁটি বা ঘুটিসমূহ রাজকে ‘কিস্তি দিয়েছে’ বলা হয় ।

 

২. রাজা কিস্তিতে থাকলে তা পরবর্তী চালেই কাটিয়ে উঠতে হবে। যদি কিস্তি কাটিয়ে ওঠা না যায়, তবে রাজা ‘কিস্তিমাত’ (Checkmate) হয়েছে বলে ধরে নেয়া হয় (আইন ১০.১ দেখুন)।

৩. রাজাকে কিস্তি দেবার পর মুখে ‘কিস্তি’ বলা বাধ্যতামূলক নয় । ১.৪ রাজার কিস্তি কাটিয়ে ওঠার জন্য কোন ঘুটি এমনভাবে চালানো যায়, যা নিজের রাজার কিস্তি কাটিয়ে ওঠার সাথে সাথে বিপক্ষের রাজাকেও কিস্তি দিতে পারে।

Leave a Comment