বুদ্ধিমন্তর খেলার আইন কানুন । খেলাধুলার আইন

বুদ্ধিমন্তর খেলার আইন কানুন আজকের আলোচ্য বিষয়। বুদ্ধিমন্তর খেলাও অন্যান্য গ্রামীণ খেলার মত জনপ্রিয় খেলা। এ খেলা শুধু গ্রামেই সীমাবদ্ধ নয় শহরাঞ্চলেও এ খেলার রয়েছে সমান জনপ্রিয়তা ।

 

 

বুদ্ধিমন্তর খেলার আইন কানুন । খেলাধুলার আইন

১। বুদ্ধিমন্তর খেলায় প্রতিপক্ষ দুই দল থাকবে

২। খেলায় একজন নিরপেক্ষ বিচারক থাকবে।

৩। উভয় দলের খেলোয়াড়দের বিচারকের নিকট থেকে সমান দূরত্বে দু’দিকে লাইন করে বসানো হবে।

৪। প্রথম দলের যে কোন একজন খেলোয়াড় বিচারকের কাছে গিয়ে তার পছন্দমত প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের নাম চুপি চুপি বলে আসবে।

 

 

৫। দ্বিতীয় দলের একজন খেলোয়াড় গিয়ে বিচারকের কাছে প্রথম দলের একজন খেলোয়াড়েরর নাম বলে আসবে গোপনে। যদি প্রথম দলের খেলোয়াড় যে নামটি বলে গেছে দ্বিতীয় দলের খেলোয়াড় সেই হয় তবে সে বাধা পড়ে থাকবে। অর্থাৎ সে আর দলের লাইনে না গিয়ে বিচারকের সামনে বসে থাকবে।

৬। এরপর আবার প্রথম দলের একজন দ্বিতীয় দলের একজনের নাম বলবে। এভাবে প্রথম দলের কেউ বাধা বা আটকা পড়লে দ্বিতীয় দলের বাধাপ্রাপ্ত সদস্যটি তার দলের লাইনে ফিরে আসবে। এভারে খেলা চলতে থাকবে।

৭। যদি কোন দলের ১ জন ছাড়া বাকি সব সদস্য বাধা পড়ে তবে যে সদস্য বাকি থাকবে বিপক্ষ দলের সদস্যরা এসে বিচারককে ঐ সদস্যের কোন হাতের কথা বলবে ৷ বিচারক এখন তার হাত তুলতে বলবে। যদি প্রতিপক্ষ যে হাতের কথা বলেছে সে হাত তোলে তাহলে তার সে হাত বাধা পড়বে। আর যদি সে হাত না তোলে তবে হাত বাধা পড়বে না। সে এসে বিচরককে বিপক্ষের কোন খেলোয়াড়ের নাম বলে যাবে।

 

 

৮। যদি ঐ শেষ খেলোয়াড়েরর হাত বাধা পড়ে তাহলে প্রতিপক্ষের কেউ এসে বিচারককে তার কোন পায়ের কথা বলবে। বিচারক তাকে পা তুলতে বলবেন। যদি সে যে পায়ের কথা বলেছে সে পা না তোলে তবে সে প্রতিপক্ষের কারো নাম। বলার সুযোগ পাবে। আর যদি যে পায়ের কথা বলেছে সে পা তোলে তবে পা বাঁধা পড়বে। এতে প্রতিপক্ষ দল জিতে যাবে। এভাবে খেলা চলতে থাকবে।

Leave a Comment