টিলো এক্সপ্রেস খেলার নিয়মাবলী । খেলাধুলার আইন

আজকের আলোচনার বিষয়ঃ  টিলো এক্সপ্রেস খেলার নিয়মাবলী। টিলো এক্সপ্রেস খেলাটিও ছেলেমেয়েদের কছে অত্যন্ত প্রিয় খেলা। এ খেলার প্রচলন গ্রামাঞ্চলে বেশি হলেও শহরের ছেলে মেয়েদেরও এ খেলা খেলতে দেখা যায়। গ্রামে একসময় খেলা অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানে ফুটবল, ক্রিকেট হকি প্রভৃতি বিদেশি খেলার ভীড়ে এ সব গ্রামীণ খেলা বিলুপ্তির পথে।

 

টিলো এক্সপ্রেস খেলার নিয়মাবলী । খেলাধুলার আইন

টিলো এক্সপ্রেস খেলার নিয়মাবলী নিচে তুলে ধরা হলঃ

১। খেলায় প্রতিপক্ষ দু’টি দল থাকবে

২। খেলার এটি নির্দিষ্ট এরিয়া থাকবে।

৩। টসের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে থেকে এজনকে বাছাই করা হবে। যে অন্য সব খেলোয়াড়দেরকে খুঁজে বের করবে।

 

৪। যার উপর খোঁজার খোঁজার দায়িত্ব থাকবে সে এক থেকে একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত গুনতে থাকবে। অথবা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট স্থানে থাকবে । এই সময়ের মধ্যে অন্য সব খেলোয়াড়েরা যার যার পছন্দ মত স্থানে লুকিয়ে পড়বে।

৫। খোজার দয়িত্বপ্রাপ্ত খেলোয়াড়টির কাজ হচ্ছে, অন্যান্য সব খেলোয়াড়দের খুঁজে বের করা। খোঁজরু কোন খেলোয়াড়কে (পলায়নরত) খুঁজে বের করতে পারলে তর নামসহ টিলো বলবে ।

৬। এভাবে সবাইকে খুজে বের করে নাম সহ টিলো বলতে পারলে যাকে সে সর্বপ্রথম নামসহ টিলো বলেছে পরবর্তীবার সেই খোঁজারু হবে।

 

৭। খোঁজারু অন্য খেলোয়াড়দের টিলো বলার পর যে কেউ তার গা ছুঁয়ে এক্সপ্রেস বলতে পারে তবে সেই খেলোয়াড় পুনরায় খোঁজারু হবে।

Leave a Comment