হকি খেলার অধিনায়কঃ ফুটবল ও ক্রিকেটের মত হকিও একটি অভি প্রাচীন খেলা। ফুটবল ও ক্রিকেটের চেয়েও অনেক প্রাচীন। কবে, কখন, কোথায়, হকি খেলার উদ্ভব ঘটে সে ইতিহাস আজো জানা যায় নি। তবে ক্রীড়া গবেষকদের ধারণা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে হকি খেলার উৎপত্তি। মিসরের একটি পিরামিডেও হকি খেলার ছবি আঁকা দেখা যায়। পিরামিডটি তিন হাজার বছর আগের। ১১২২ সালে একটি দেয়াল চিত্রেও হকি খেলার ছবি আঁকা থেকে এ খেলার তথ্য পাওয়া যায়।
বাংলাদেশে হকি কম জনপ্রিয় নয়। বাংলাদেশে নিয়মিতভাবে হকি লীগ, জাতীয় হকি, জাতীয় যুব হকি, ফেডারেশন কাপ হকি প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হকি খেলার অধিনায়ক । হকি খেলার দুই নম্বর আইন । খেলাধুলার আইন
প্রত্যেক দলে একজন করে অধিনায়ক থাকবেন। তার বাহুতে একটি চিহ্নকরণ ফিতা বাঁধা থাকবে এবং তিনি ঃ
১. খেলা আরম্ভের সময় টস্ করবেন। টসে যিনি জিতবেন তাঁর অধিকার থাকবে-
(ক) পছন্দ অনুযায়ী প্রান্ত হতে প্রথম অর্ধের খেলা শুরু করার ।
অথবা
(খ) বল দিয়ে খেলা শুরু করার।
টসে জয়ী দল উপরোক্ত দু’টির যেটার সিদ্ধান্ত নেবে বিপক্ষ দল স্বাভাবিকভাবেই অপরটি নেবে।
যে দল প্রথম অর্ধে বল ছাড়া শুরু করবে বিরতির পর সেই দল বল দিয়ে খেলা শুরু করবে।
২. অধিনায়কদ্বয় খেলা আরম্ভের পূর্বে এবং খেলোয়াড় পরিবর্তনের সময় প্রয়োজনে নিজেদের মধ্যে এবং আম্পায়ারদের সাথে সংকেত বিনিময় করবেন, এবং ধারা ১৫৩ (গ) ও ১৬.১ (ক) অনুযায়ী গোল-কীপার পরিবর্তনের সময়ও অনুরূপ। করবেন।
৩. যদি অধিনায়ক নিজে বদলি হন বা বহিষ্কৃত হন তখন তার পরিবর্তে মাঠে কোন খেলোয়াড় অধিনায়কত্ব করবেন আম্পায়ারকে তা জানাতে হবে ।
৪. কোন মনোনীত ব্যক্তি বা কর্মকর্তার অনুপস্থিতে অধিনায়ক নিয়মতান্ত্রিক প্রথায় খেলোয়াড় বদলি করার দায়িত্ব পালন করবেন।
অধিনায়ক ও আম্পায়ারের জন্য নির্দেশনা
অসমর্থ খেলোয়াড় বদলির দায়িত্ব আম্পায়ারের উপর ন্যাস্ত থাকবে।
