হকি খেলার মাঠ । হকি খেলার চার নম্বর আইন । খেলাধুলার আইন

হকি খেলার মাঠ । হকি খেলার চার নম্বর আইন

হকি খেলার মাঠ । হকি খেলার চার নম্বর আইন । খেলাধুলার আইন

১. মাঠের লাইনগুলি ৩ ইঞ্চি চওড়া হবে। চিত্র অনুযায়ী হকি মাঠের সম্পূর্ণ পাশ-রেখা, প্রান্ত রেখা, ও গোল-রেখা, খেলার মাঠের ভিতরে বলে গণ্য হবে।

২. হকি খেলার মাঠ হবে আয়তা কার। যার দৈর্ঘ্য হবে ১০০ গজ এবং প্রস্থ হবে ৬০ গজ। মাঠের সীমানা পরিষ্কার রেখা দ্বারা চিহ্নিত করতে হবে। আর পৃষ্ঠায় দেয়া মাঠের চিত্র অনুযায়ী লম্বা রেখাগুলিকে সাইড-লাইন, (পাশ রেখা) এবং ছোট রেখাকে ব্যাক-লাইন (প্রান্ত রেখা) বলা হয়। ব্যাক লাইনের বা প্রান্ত রেখার গোলপোস্টদ্বয়ের মধ্যবর্তী রেখাটুকুকে বলা হয় গোল-লাইন।

৩. মাঠের মধ্যরেখা ও ২৫ গজের রেখাগুলিকে মাঠের ভিতরে সম্পূর্ণ ও স্পষ্টভাবে চিহ্নিত করতে পারে।

8. ‘হিট-ইন’ নিয়ন্ত্রণে সহায়তার জন্য মধ্য রেখা বা মিডল লাইন এবং ২৫ গজ রেখার উপর সাইড লাইনের সমান্তরালে সাইড লাইন থেকে ৫ গজ দূরে ২ গজ লম্বা একটি দাগ টানতে হবে।

 

৫. প্রত্যেক সাইড লাইন বা পার্শ্ব রেখা হতে ব্যাক- লাইন বা প্রান্ত রেখার সমান্তরালে মাঠের উভয় পার্শ্বে ভিতরের দিকের ব্যাক লাইনের ভিতরের প্রান্ত হতে ১৬ গজ দূরত্বে চিহ্ন দিতে হবে। এই রেখার দৈর্ঘ ১২ ইঞ্চি লম্বা হবে ।

৬. পেনাল্টি কর্ণার মারার জন্য খেলার মাঠের ভিতরে ব্যাক লাইন প্রান্ত রেখার উপর উভয় গোলপোস্টের বাইরের কিনারা থেকে ৫ গজ ও ১০ গজ দূরতে প্রান্ত রেখার ভিতরে ১২ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি দাগ দিতে হবে। কর্ণার হিট করার জন্য ব্যাক লাইন হতে দাগ টেনে দিতে হবে যার দূরত্ব সাইড লাইনের বাইরের প্রান্ত থেকে ৫ গজ হবে এবং দৈর্ঘ ১২ ইঞ্চি হবে ।

৭. প্রত্যেক গোলপোস্টের সামনের দিকের মধ্যবর্তী স্থানে গোল লাইনের ভিতরের প্রাপ্ত হতে ৭ গজ দূরত্বে ৬ ইঞ্চি ব্যাসের বৃত্তাকার একটি চিহ্ন থাকবে।

 

৮. বইতে প্রদর্শিত চিত্র অনুযায়ী ছাড়া খেলার মাঠে আর কোন প্রকারের চিহ্ন গ্রহণযোগ্য নয় ।

৯. খেলা চলাকালে মাঠের সকল কোন এগুলিকে এবং মাঠের দুই ২৫ গজ রেখার এক প্রান্তে সাইড লাইন হতে ১ গজ দূরে ৪ ফুটের কম বা ৫ ফুটের চেয়ে বেশি লম্বা নয় এ ধরনের পতাকা বা খুঁটি লাগাতে হবে।

খেলোয়াড় ও আম্পায়ারদের জন্য নির্দেশনা

গোলকীপারদেরকে মাঠের উপর কোন দাগ দেয়ার অনুমতি দেয়া যাবে না।

Leave a Comment