এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
Subscribe
বন্ধ করুন

খুঁজুন

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

ক্রীড়া গুরুকুল , GOLN ক্রীড়া গুরুকুল , GOLN

খেলা খবর, খেলার খবর, আজকের খেলা, প্রতিদিন খেলা, ক্রিকেট খেলার খবর, ফুটবল খেলার খবর, বাংলাদেশের খেলার খবর, বিশ্বকাপ খেলার খবর

  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • শিক্ষা
  • খেলা নিয়ম বা আইন
    • অ্যাথলেটিক্স খেলার নিয়ম
    • আর্চারি খেলার নিয়ম
    • কারাতে খেলার নিয়ম
    • ক্রিকেট খেলার নিয়ম
    • জিমন্যাস্টিকস খেলার নিয়ম
    • টেনিস খেলার নিয়ম
    • তায়কোয়ান্দো খেলার নিয়ম
    • দাবা খেলার নিয়ম
    • ফুটবল খেলার নিয়মাবলী
    • বক্সিং খেলার নিয়ম
    • বাস্কেটবল খেলার নিয়মাবলি
    • ব্যাডমিন্টন খেলার নিয়ম
    • ভলিবল খেলার নিয়ম
    • রোলার স্কেটিং খেলার নিয়ম
    • শুটিং খেলার নিয়ম
    • সাইক্লিং খেলার নিয়ম
    • সাঁতারের নিয়ম
    • স্কোয়াশ খেলার নিয়ম
    • স্পিড স্কেটিং খেলার নিয়ম
    • হকি খেলার নিয়ম
    • হ্যান্ডবল খেলার নিয়ম
  • সব খেলার আপডেট
    • ফুটবল আপডেট
    • ক্রিকেট আপডেট
    • অ্যাথলেটিক্স আপডেট
    • আর্চারি খেলার আপডেট
    • কারাতে আপডেট
    • ক্রিকেট আপডেট
    • টেনিস আপডেট
    • দাবা আপডেট
    • ফুটবল আপডেট
  • ফিচার
  • আমরা
    • গোপনীয়তা নীতি
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
  • যোগাযোগ
  • English
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আক্ষেপে পুড়ছে বার্সেলোনা
শিক্ষা

আক্ষেপে পুড়ছে বার্সেলোনা

লিখেছেন Syed Abid Hussain Sami
এপ্রিল 15, 2022 3 মিনিটে পড়া
3

আক্ষেপে পুড়ছে বার্সেলোনা : চ্যাম্পিয়ন্স লীগ থেকে বাদ পড়ার পর, এবার ইউরোপা লীগ থেকেও বাদ পড়লো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দ্বিতীয় সারির এই লীগ থেকে বার্সেলোনার এই বাদ পড়াটা কোনোভাবেই মেনে নিতে পারছে না তাদের সমর্থক গোষ্ঠী। রীতিমত রাগে এবং ক্ষোভে ফুঁসছে বার্সেলোনা সংশ্লিষ্ট সকলেই।

কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার রাতে বার্সেলোনাকে তাদের মাঠেই ৩-২ গোলে হারাল আইনট্রাখট। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় তারা পা রাখল পরের ধাপে।

[ আক্ষেপে পুড়ছে বার্সেলোনা ]

চলতি মৌসুমে বার্সেলোনার একমাত্র শিরোপা জয়ের বাস্তব সম্ভাবনা টিকে ছিল ইউরোপের দ্বিতীয় সেরা এই ক্লাব প্রতিযোগিতায়। সেটিও আগেভাগে শেষ হয়ে গেল।

সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ পর পরাজয়ের তেতো স্বাদ পেল শাভি এরনান্দেসের দল।

কাম্প নউয়ে বল দখলে যথারীতি বার্সেলোনার আধিপত্য থাকলেও আক্রমণে এগিয়ে আইনট্রাখট। মাত্র ২৫ শতাংশ পজেশন রাখতে পারা দলটি গোলের জন্য ১৫টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে। বিপরীতে, স্বাগতিকদের ১০ শটের চারটি লক্ষ্যে ছিল।

প্রথম লেগে পিছিয়ে পড়ে ১-১ ড্র করা বার্সেলোনার এবারের শুরুটা হয় ভীষণ বাজে। তৃতীয় মিনিটে ডি-বক্সে ডিফেন্ডার এরিক গার্সিয়া আইনট্রাখটের ইয়াসপের লিন্ডস্ট্রোমকে পেছন থেকে টেনে ধরে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দলকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি সার্বিয়ান মিডফিল্ডার ফিলিপ কোস্তিচ।

এই নিয়ে নিজেদের সবশেষ ৪৮ মিনিটের খেলায় প্রতিপক্ষকে ৪টি পেনাল্টি উপহার দিল বার্সেলোনা! গত রোববার লা লিগায় লেভান্তের বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে দিয়েছিল ৩টি।

নবম মিনিটে দারুণ একটি সুযোগ পান পিয়েরে-এমেরিক অবামেয়াং। ডান দিক থেকে উসমান দেম্বেলের ক্রস দূরের পোষ্টে পেয়ে গ্যাবনের ফরোয়ার্ডের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়।

অষ্টাদশ মিনিটে জর্দি আলবার ফ্রি-কিক প্রাথমিকভাবে ক্লিয়ার করে সফরকারী ডিফেন্ডাররা। বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে ডিফেন্ডার রোনালদ আরাহোর জোরাল ভলি ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক কেভিন ট্রাপ।

৩৪তম মিনিটে বার্সেলোনার তিন খেলোয়াড়ের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে জার্মান উইঙ্গার আন্সগারের নেওয়া শট ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

পরক্ষণেই রাফায়েল বোরের দুর্দান্ত গোলে স্কোরলাইন হয় ২-০। প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।

দুই লেগ মিলিয়ে তখন ৩-১ গোলে এগিয়ে আইনট্রাখট। বার্সেলোনার সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ।  বিরতির আগে তাদের বিপদ আরও বাড়তে পারত। আলগা বল পেয়ে আন্সগারের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অবামেয়াং। ডান দিক থেকে দেম্বেলের পাসে দূরের পোস্টে স্রেফ একটি টোকার দরকার ছিল, কিন্তু বলে পা ছোঁয়াতেই পারেননি সাবেক আর্সেনাল ফরোয়ার্ড।

৫৬তম মিনিটে কাছ থেকে অবামেয়াংয়ের প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক। একটু পর ওয়ান-অন-ওয়ানে লিন্ডস্ট্রোমের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি টের স্টেগেন।

তার আগে আইনট্রাখটের ডি-বক্সে এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করেছিল বার্সেলোনার খেলোয়াড়রা। ভিএআরের সাহায্যে আগের সিদ্ধান্তই বহাল রাখেন রেফারি। তার ইলেকট্রনিক ডিভাইসে সমস্যা দেখা দেওয়ায় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ।

৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করে বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর আশা অনেকটাই শেষ করে দেন কোস্তিচ। সতীর্থের পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান তিনি।

৮৪তম মিনিটে ডি-বক্সে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাসে সের্হিও বুসকেতস জালে বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৯ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল ভলিতে ব্যবধান কমান বুসকেতস। বার্সেলোনা সমর্থকদের মনে জেগে ওঠে ক্ষণিক আশা।

একেবারে শেষ মুহূর্তে লুক ডি ইয়ং ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। আইনট্রাখটের ফরাসি ডিফেন্ডার এভান দেখেন লাল কার্ড।

স্পট কিকে মেমফিস ডিপাইয়ের গোলে পরাজয়ের ব্যবধানই কমে শুধু। জয়ের উল্লাসে ফেটে পড়ে সফরকারীরা।

চলতি মৌসুম শুরুর আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানো, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া, কোপা দেল রে থেকেও আগেভাগে বিদায়- সব মিলিয়ে কোণঠাসা হয়ে পড়া বার্সেলোনা একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে শাভির হাত ধরে।

লা লিগায় উঠে এসেছে দ্বিতীয় স্থানে। সেখানে রিয়াল মাদ্রিদকে টপকে শিরোপা জয়ের বাস্তব সম্ভাবনা নেই বললেই চলে। ইউরোপা লিগ ঘিরে যে আশাটুকু তাদের সমর্থকরা দেখেছিল, সেটিও শেষ হয়ে গেল।

আগামী মৌসুমে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে ফেরার পথ খোলা থাকল এখন একটিই- লা লিগায় থাকতে হবে শীর্ষ চারে।

বুন্ডেসলিগার পয়েন্ট তালিকায় নবম স্থানে থাকা আইনট্রাখট শেষ চারে খেলবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলিয়ে লিওঁকে ৪-১ গোলে হারিয়ে ৪৬ বছরের মধ্যে প্রথম কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমি-ফাইনালে উঠেছে ইংলিশ দলটি।

বার্সেলোনার নিজেদের মাঠ কিন্তু গর্জন দেখাল ফ্রাঙ্কফুর্টের সমর্থকরা। গোটা ম্যাচ জুড়েই ক্যাম্প ন্যু’তে নিজ দলকে দারুণভাবে সমর্থন জুগিয়ে গেছে জার্মানি থেকে আসা ২০ হাজারের অধিক সমর্থক। ঘরের মাঠ হলেও পুরো ম্যাচে বার্সা সমর্থকরা পারেনি পেদরি-অবামেয়াংদের উজ্জীবিত করতে।

প্রতিপক্ষের জন্য পাঁচ হাজার টিকিট বরাদ্দ থাকলেও বিভিন্ন মাধ্যমে প্রায় ২০ হাজারের ওপর টিকিট ক্রয় করে মাঠে ঢুকেছে ফ্রাঙ্কফুর্টের সমর্থকরা।

এমন হারের পেছনে সমর্থকদেরও দায় দেখছেন বার্সেলোনা কোচ জাভি হের্নান্দেজ। তিনি বলেন, “মাঠের পরিবেশ আমাদের সাহায্য করেনি। এটা মনে হচ্ছিল ফাইনাল, যেখানে দুই দলের সমর্থকদের ভাগ করেছে। ক্লাব কর্তৃপক্ষের এটা নিয়ে ভাবা উচিত যে কী ঘটেছে।”

আমাদের ইউটিউব চ্যানেলে দেখুন:

 

ট্যাগসমূহ:

ক্রীড়া গুরুকুলফুটবল ক্লাব বার্সেলোনা [ FC Barcelona ]
লেখক

Syed Abid Hussain Sami

ফলো মি
অন্যান্য নিবন্ধ
অবশেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে
পূর্ববর্তী

অবশেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে

পরবর্তী

মার্টিনেজ ও এমবাপ্পে ইস্যুতে সরগরম

3 মন্তব্যসমূহ

    মন্তব্য করুন জবাব বাতিল

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    GOLN

    Brows Gurukul Online Learning Network for details list

    Learn more

    THIS WEBSITE IS PROTECTED BY DMCA

    DMCA.com Protection Status
    • আমরা
    • দাবিত্যাগ
    • ব্যবহারের শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • যোগাযোগ
    Copyright 2026 — ক্রীড়া গুরুকুল , GOLN. All rights reserved.