ক্রিকেটের লস্ট বল । ক্রিকেট খেলার ২০ নম্বর আইন । খেলাধুলার আইন

ক্রিকেটের লস্ট বল । ক্রিকেট খেলার ২০ নম্বর আইন । খেলাধুলার আইন

 

 

ক্রিকেটের লস্ট বল । ক্রিকেট খেলার ২০ নম্বর আইন । খেলাধুলার আইন

১। সংগৃহীত রান

যদি খেলার মেয়াদ থাকাকালীন অবস্থায় কোন বল অদৃশ্য হয় অথবা কোন প্রকারে উদ্ধার করা না যায় তখন ফিল্ডিং দলের যে কোন সদস্য “লস্ট বল” ডাকলে মোট রানের সঙ্গে ৬ রান যুক্ত হয়। কিন্তু যদি লষ্ট বল ডাকবার পূর্বে ৬-এর অধিক রান সংগৃহীত হয় তাহলে কৃত রানগুলি যুক্ত হবে। এক্ষেত্রে ল-স্ট বল ডাকবার মুহূতে ব্যাটসম্যানদ্বয় রান সংগ্রহের অভিপ্রায়ে পরস্পরকে অতিক্রম করে থাকলে সেই রানটি গ্রাহ্য হবে।

২। কিরূপে সংগৃহীত

যদি স্ট্রাইকার আঘাত করে থাকে তবে তার পূর্বে লিখিত মোট রানের সঙ্গে তা যুক্ত হবে। অন্যথায় ক্ষেত্র অনুযায়ী বাই, লেগ বাই, নো বল অথবা ওয়াইড বলের রানের সঙ্গে যোগ হবে।

 

 

জ্ঞাতব্য বিষয়

এই আইনটি এখনকার ক্রিকেটে কোন ব্যবহার আছে বলে মনে হয় না। এমন কি অপ্রয়োজনীয় বলে মনে হয়। এটা প্রয়োজন ছিল যখন ভালভাবে কোন বাউন্ডারির চিহ্ন থাকতো না ও বড় বড় ঘাসযুক্ত মাঠে খেলা হত। বলটি খেলার মেয়াদের সময় সাময়িকভাবে না পাওয়া গেলে তার জন্য ‘লস্ট বল’ ডাকা হলে বরাদ্দ ৬ রান লিপিবন্ধ হবে। ব্যাটসম্যানেরা দৌড়ে ৬ রান নেবার আগেই যে কোন ফিল্ডার ‘লষ্ট বল’ ডাকতে পারেন, কিন্তু যদি ল-স্ট বল ডাকার আগেই ৬ এর বেশি রান করা হয় তবে কৃত রানের সবগুলিই স্কোরে লিপিবদ্ধ হবে।

 

 

এই আইনটি প্রয়োগ করা হয় যদি মাঠের ভিতর ঢুকে বলটি মুখে করে কোন কুকুর ছুটে বেড়ায়। আম্পায়ারের জানা উচিত যে লস্ট বল ডাকার সময় যদি ব্যাটসম্যানের ৬ রান সম্পূর্ণ হয় ও পরস্পর অতিক্রমের সময় সপ্তম রান নিতে যান সেই মুহূর্তে। তখন কিন্তু ৭ রান লিপিবদ্ধ হবে এবং স্ট্রাইকার যদি খেলে থাকেন তবে তার কৃতিত্ব যাবে। তবে যতদূর সম্ভব ফিল্ডার খোঁজার চেষ্টা চালিয়ে যাবেন যতক্ষণ না ৬ষ্ঠ রান নেবার। সময় ব্যাটসম্যানদ্বয় পরস্পর অতিক্রম করেন এবং এই উপায় অবলম্বন করলে কম রানই বিপক্ষ দলের পক্ষে লিপিবদ্ধ হবে ।

Leave a Comment