তামিম ইকবালের টি-টোয়েন্টিতে ৭ হাজার রানঃ টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।
তামিম ইকবালের টি-টোয়েন্টিতে ৭ হাজার রান
বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩৭ বলে ৪৪ রান করেন খুলনা টাইগার্সের তামিম। এ ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের নেতা।
টি-টোয়েন্টিতে ৬ হাজার ৯৯৫ রান নিয়ে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৪০তম ব্যাটার হিসেবে এ কীর্তি গড়লেন গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিদায় বলা তামিম।গত বছর বিপিএলে ভালোই ফর্মে ছিলেন তিনি।
কিন্তু এ বছর বিপিএলের শুরুর দিকে তেমন ফর্মে না থাকলেও শেষের দুই ম্যাচে দলকে একদম জয়ের কাছাকাছি নিয়ে গেছেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।
২৪৩ টি-টোয়েন্টিতে তামিমের রান এখন ৭ হাজার ৩৯। ৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। ব্যাটিং গড় ৩২ দশমিক ০৮ এবং স্ট্রাইক রেট ১১৯ দশমিক ৩৮।
এর মধ্যে বাংলাদেশের হয়ে ৭৮ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১৭৫৮ রান করেছেন তামিম। টাইগার ওপেনার তামিমের পরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। ৩৮৮ ম্যাচে তিনি করেছেন ৬ হাজার ৫৪৬।
