বিপিএলে সাকিবের ২ হাজার রান

বিপিএলে সাকিবের ২ হাজার রানঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুই হাজারি রানের তালিকায় এবার নাম লিখালেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিপিএলে সাকিবের ২ হাজার রান

 

পঞ্চম ব্যাটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন সাকিব।

বৃহস্পতিবার বিপিএলের ১৮তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের হয়ে খেলতে নামা সাকিব।  ৪৩ বলের ইনিংসে ৯টি চার ও ৬টি ছক্কায়  টি-টোয়েন্টি ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন  বিশ্বসেরা এ অলরাউন্ডার।

 

সাকিবের আগে বিপিএলে ২ হাজার রান করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস।

৯২ ম্যাচের ৯০ ইনিংসে ১১টি হাফ-সেঞ্চুরিতে এখন সাকিবের রান ২০১২।
বিপিএলে ২ হাজার রান করা ব্যাটাররা :
ব্যাটার    ম্যাচ    ইনিংস     ওান
তামিম ইকবাল     ৮৩    ৮২    ২৭৩৭
মুশফিকুর রহিম      ১০২    ৯৬    ২৬৩১
মাহমুদুল্লাহ রিয়াদ    ৯৬    ৯০    ২১১৯
ইমরুল কায়েস     ৯৮    ৯৭    ২১০১
সাকিব আল হাসান    ৯২    ৯০    ২০১২

Leave a Comment