তাসকিন-সৌম্যে ঢাকার জয়গানঃ
বিপিএলের নবম আসরে খুলনা টাইগার্সকে ২৪ রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ডমিনেটরস। এই খুলনার বিপক্ষেই আসরের প্রথম জয় পেয়েছিল ঢাকা। একই প্রতিপক্ষের বিপক্ষেই আসরের দ্বিতীয় জয়টিও পেল তারা।
তাসকিন-সৌম্যে ঢাকার জয়গান
প্রথমে ব্যাট করে ১০৮ রানে করে ঢাকা। খুলনার দুই স্পিনার নাহিদুল ইসলাম ৪টি ও নাসুম আহমেদ ৩টি উইকেট নেন। জবাবে তাসকিন-নাসির ও আল আমিনের বোলিং তোপে ৮৪ রানে গুটিয়ে যায় খুলনা। তাসকিন ৪টি, নাসির-আল আমিন ২টি করে উইকেট নেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন খুলনার অধিনায়ক ইয়াসির আলি।
ব্যাট হাতে নেমে খুলনার স্পিনার নাহিদুল ইসলামের ঘুর্ণিতে পড়ে ঢাকা। ৮ রানে ৩ উইকেট হারায় তারা। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে ২ উইকেট নেন নাহিদুল। ঢাকার ওপেনার মিজানুর রহমানকে ১ ও আফগানিস্তানের উসমান ঘানিকে শূন্য হাতে বিদায় করেন তিনি। নাহিদুল নিয়েছেন ৪ উইকেট, দিয়েছেন মাত্র ৬ রান।
তাসকিন-সৌম্যে ঢাকার জয়গান
১০৯ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ঢাকার দুই বোলার তাসকিন ও নাসিরের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে খুলনা। ১১তম ওভারে ৫৮ রানেই ৪ উইকেট হারায় খুলনা। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে ৫ ও পাকিস্তানের আজম খানকে ৪ রানে ফেরান তাসকিন। ওপেনার তামিম ইকবালকে ৩০ ও মাহমুদুল হাসান জয়কে ৪ রানে থামান নাসির।
পরবর্তীতে খুলনার উপর চাপ অব্যাহত রেখে ম্যাচ জয়ের সুযোগ তৈরি করেন ঢাকার অন্য বোলাররা। ১৫ ওভারে ৮৪ রানে অষ্টম উইকেট হারায় তারা। ১৬তম ওভারে খুলনার শেষ দুই উইকেট শিকার করে ঢাকাকে জয়ের স্বাদ দেন তাসকিন। ১৫ দশমিক ৩ ওভারে ৮৪ রানে গুটিয়ে যায় খুলনা। দলের পক্ষে তামিম সর্বোচ্চ ও অধিনায়ক ইয়াসির আলি দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন। আর কোন ব্যাটারই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি।
ঢাকার তাসকিন ৯ রানে ৪ উইকেট নেন। ২টি করে শিকার ছিলো নাসির ও আল আমিনের।
