দাবা খেলার বিচারক । দাবা খেলার ১৬ নম্বর আইন । খেলাধুলার আইন

দাবা খেলার বিচারকঃ দাবা হচ্ছে মূলত ‘ইনডোর গেম” বা ঘরের ভিতরের খেলা। এই খেলার জন্য বেশি জায়গা বা বেশি খেলোয়াড়ের প্রয়োজন হয় না। সামান্য জায়গা ও মাত্র ২ জন খেলোয়াড় হলেই দাবা খেলা সম্ভব। কম খেলোয়াড়ে খেলা হয় বলেও এই খেলাটি অনেকটা সহজ এবং বেশি জনপ্রিয় বলা যায়। নিচে দাবা খেলার আইন-কানুন তুলে ধরা হলো।

 

দাবা খেলার বিচারক । দাবা খেলার ১৬ নম্বর আইন । খেলাধুলার আইন

প্রতিযোগিতা সুষ্ঠু পরিচালনার জন্য একজন বিচারক নিয়োগ করা হয়। তার দায়িতত্ত্ব হলোঃ

১. দাবার আইন কানুন সঠিকভাবে পালন হচ্ছে কিনা, তা লক্ষ্য রাখা:

২. প্রতিযোগিতার অগ্রগতি তত্ত্বাবধান করা, খেলোয়াড়গণ নির্ধারিত সময় যে অতিক্রম করে ফেলেননি তা নিশ্চিত করা, স্থগিত খেলা পুনরারম্ভের ক্রমধারা স্থির করা, আইন ১৩ এ বর্ণিত নির্দেশাবলী যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা তার প্রতি লক্ষ্য রাখা, খামের ওপর লিপিবন্ধ তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, স্থগিত খেলা পুনরারম্ভ পর্যন্ত সীলকরা চাল সম্বলিত খামটির রক্ষণাবেক্ষণ, ইত্যাদি।

 

৩. প্রতিযোগিতা চলাকালীন সময়ে উদ্ভুত সকল প্রকার সমস্যা ও মতবিরোধ নিষ্পত্তি করা ও তার সিদ্ধান্ত কার্যকর করা।

৪. প্রতিযোগিতার বৃহত্তর স্বার্থে এমনভাবে কর্মতৎপর হওয়া, যাতে খেলায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় থাকে। খেলোয়াড়রা যাতে অপর খেলোয়াড় বা দর্শক দ্বারা বিরক্ত না হয়, তা নিশ্চিত করা।

 

৫. দাবার আইন-কানুন লংঘনকারী খেলোয়াড়দের জন্য শাস্তি বিধান করা।

Leave a Comment