স্পোর্টস গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : বাংলাদেশ কি ইংল্যান্ডকে ধবলধোলাই করতে পারবে ?, সালাহর বাড়িতে চুরি, মেসি–নেইমার–এমবাপ্পের কীর্তির পাশে এখন আর্সেনালের ত্রয়ীও, বাজে আচরণ করলেই কঠিন ব্যবস্থা, রশিদ খানদের নাজাম শেঠির হুমকি, আর্সেনালের উদ্যাপনে ঘড়ি, শেষ বলে নিষ্পত্তি হওয়া টেস্টে ওয়াইড নিয়ে বিতর্ক, শুরু হবে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি নারী ফুটবল, লেভানডফস্কির দেশকে হারিয়ে মেসির দলের অপেক্ষায় বাংলাদেশ

Table of Contents
বাংলাদেশ কি ইংল্যান্ডকে ধবলধোলাই করতে পারবে ? । সারা সপ্তাহের খবর
বাংলাদেশ কি ইংল্যান্ডকে ধবলধোলাই করতে পারবে ?
তিন সংস্করণ মিলিয়ে একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে প্রতিপক্ষকে এখন পর্যন্ত মোট ২২ বার ধবলধোলাই করেছে বাংলাদেশ। ঘরে কিংবা বাইরে, ওয়ানডেতে বরাবরই সমীহ জাগানিয়া বাংলাদেশ। স্বাভাবিকভাবে এ সংস্করণেই সর্বোচ্চ ১৬ বার প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। অপেক্ষাকৃত দুর্বল দুই সংস্করণ টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের এ অভিজ্ঞতা হয়েছে ৩ বার করে।
সালাহর বাড়িতে চুরি
মোহাম্মদ সালাহ এখন ইংল্যান্ডে, লিভারপুলের হয়ে খেলা নিয়ে ব্যস্ত। লিভারপুলের সেই ব্যস্ততা থেকে ছুটি মিলবে আগামী সপ্তাহে। তখন আবার শুরু হবে জাতীয় দলের হয়ে ব্যস্ততা। তবে সে সময়ে বাড়িতে যাওয়ার ফুরসতও মিলবে সালাহর। দুঃসংবাদই পেয়েছেন মিসরীয় তারকা। কায়রোতে তাঁর বাড়িতে চুরি হয়েছে। মজার ব্যাপার হলো চোর কোনো দামি জিনিস নেয়নি। গয়না বা টাকা না নিয়ে চোর সালাহর বাড়ি থেকে নিয়ে গেছে টিভি রিসিভার।
মেসি–নেইমার–এমবাপ্পের কীর্তির পাশে এখন আর্সেনালের ত্রয়ীও
লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে—পিএসজির এই আক্রমণত্রয়ী তর্ক সাপেক্ষে সময়ের সেরা। নেইমার চোটে পড়ায় সর্বশেষ কয়েকটি ম্যাচে এই ত্রয়ীকে একসঙ্গে পায়নি পিএসজি। এ মৌসুমে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর একসঙ্গে আর মাঠে নামাও হবে না । পিএসজি-ত্রয়ীর এই কীর্তিতে পরশু ভাগ বসিয়েছেন আর্সেনালের তিন ফরোয়ার্ড বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও গাব্রিয়েল মার্তিনেল্লি। ফুলহামের বিপক্ষে পরশু আর্সেনালের ৩-০ ব্যবধানের জয়ে গোল করেছেন এই তিনজনই।
বাজে আচরণ করলেই কঠিন ব্যবস্থা, রশিদ খানদের নাজাম শেঠির হুমকি
গত বছরের এশিয়া কাপে। ম্যাচ চলাকালীন পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আফগান পেসার ফরিদ আহমদ মালিক। মাঠেই অনেকটাই একে অপরকে মারতে উদ্যত হন এই দুই ক্রিকেটার। তাঁদের সেই দ্বন্দ্বের রেশ ছিল ম্যাচ শেষেও।
খেলা শেষে হেরে যাওয়া আফগান দর্শকদের আক্রমণের শিকার হন পাকিস্তানি সমর্থকেরা। মাঠের বাজে আচরণের কারণে আসিফ আলী ও ফরিদ আহমেদকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও দিতে হয়েছিল। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে আরব আমিরাত কর্তৃপক্ষও বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানিয়েছেন নাজাম শেঠি, ‘দুটি নিশ্চয়তা দেওয়া হয়েছে।
আর্সেনালের উদ্যাপনে ঘড়ি
ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওলেকজান্ডার জিনচেঙ্কো। বিশেষ কিছু নয়। ম্যাচ জয়ের পর দলগত উদ্যাপনের এমন ছবি আগেও তোলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ পেয়েছে। ব্যতিক্রম যা খানিকটা—একটা ঘড়ি। এই ঘড়িও আবার সবার চেনাও। এমিরেটস স্টেডিয়ামের একটি প্রান্তের নাম ‘ক্লক এন্ড’। সেই ক্লক এন্ডেই আছে এ রকম একটি ঘড়ি। ২০০৬ সালের আগে আর্সেনালের মাঠ ছিল হাইবুরি। ১৯৩০ সাল থেকে হাইবুরির ‘সিগনেচার’ও ছিল এই আদলের ঘড়িই। সব মিলিয়ে ৯ দশকের বেশি সময় ধরে আর্সেনালের সঙ্গে জড়িয়ে আছে ঘড়ি।
শেষ বলে নিষ্পত্তি হওয়া টেস্টে ওয়াইড নিয়ে বিতর্ক
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩৮তম ওভারে লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়াকে সতর্ক করে দেন মাঠের আম্পায়ার ক্রিস গ্যাফানি। সেই ওভারের দ্বিতীয় বলটি লেগ স্টাম্পের বেশ বাইরে করেন জয়াসুরিয়া। আম্পায়ারের সতর্কবার্তা কানে তোলেননি। ওই ওভারে পরের সব কটি ডেলিভারিই লেগ স্টাম্পের বাইরে করেন এবং পরিণামে ৩টি ওয়াইড হজম করতে হয়।
শ্রীলঙ্কা দল যে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুস্ট ছিল না, তা বোঝা গেছে অ্যাঞ্জেলো ম্যাথুস আম্পায়ারের সঙ্গে এ নিয়ে ওভারের শেষে কথা বলার সময়। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘স্টাফ ডট কো এনজেড’ জানিয়েছে, শ্রীলঙ্কার এই সিনিয়র ক্রিকেটার গ্যাফানির কাছে জানতে চান, পেসাররা যখন লেগ স্টাম্পের বাইরে বল করেছে, তখন ওয়াইড দেওয়া হয়নি কেন?
শুরু হবে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি নারী ফুটবল
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে ঢোকার মুখেই চোখে পড়বে সাবিনা খাতুন, মারিয়া মান্দাদের বিশাল সাইজের কাটআউট আকৃতির ছবি। প্রত্যেকের হাতে ধরা ফুটবল। এক পাশে বসানো হয়েছে আরেকটি বিশাল আকারের কাটআউট।
গত বছর সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর ছাদখোলা বাসে দেওয়া সংবর্ধনার সেই ছবিতে হাস্যোজ্জ্বল কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমারা। আন্তর্জাতিক ফুটবলে মেয়েদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রথমবারের মতো দেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

লেভানডফস্কির দেশকে হারিয়ে মেসির দলের অপেক্ষায় বাংলাদেশ
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে জয় দিয়ে হ্যাটট্রিক শিরোপা অভিযান শুরু করেছে বাংলাদেশ। পল্টন ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৫০-২২ পয়েন্টে জয় নিয়ে ম্যাট ছেড়েছেন তুহিন তরফদাররা। ম্যাচেও জয় নিয়ে আশাবাদী তুহিন, ‘এর আগে বিশ্বকাপে একবার আর্জেন্টিনার বিপক্ষে আমরা ৮০-৮ পয়েন্টে জিতেছিলাম। আমার মনে হয়, সেই দল এখন নেই ওদের। তারপরও তাদের হারাতে চাই আমরা।’