শেষ পর্যন্ত চোটের কারণে টেস্টে খেলবেন না কামিন্স

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স পিঠের ইনজুরির কারণে অ্যাশেজের প্রথম টেস্টে খেলতে পারছেন না। তাই ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী লাল বলের সিরিজে অস্ট্রেলিয়া তার ছাড়া মাঠে নামবে।

কামিন্সের প্রথম টেস্টে অনুপস্থিতি অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে দৃঢ় মানসিকতার অধিকারী এই অধিনায়ক শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন। ঝুঁকি নিয়ে খেলতে চাইলেও পিঠের ইনজুরি তাকে পুরোপুরি ফিট হতে দেয়নি।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কামিন্সের পুরোপুরি ফিট হতে চার সপ্তাহ সময় লাগার কথা বলা হয়েছিল। “দুর্ভাগ্যবশত সেই সময় শেষ হয়ে গেছে। তবে আমরা আশাবাদী, দ্বিতীয় টেস্টে তাকে খেলতে পারব,” বলেছেন ম্যাকডোনাল্ড।

ব্রিসবেনে ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে কামিন্সের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। “দ্বিতীয় টেস্টের আগে সে ফিরতে পারবে কি না সবাই জানতে চায়। এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে সে এই সপ্তাহে বোলিং শুরু করবে, যা একটি বড় অগ্রগতি। আমরা সেই পথে এগোচ্ছি এবং আশা করছি, ব্রিসবেনে তাকে পাবো,” যোগ করেছেন কোচ।

ম্যাকডোনাল্ড আরও বলেন, “এই ধরনের ইনজুরিতে নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়। সবাই জানতে চায় ঠিক কবে ফিরবে, তবে চিকিৎসক দলকে চাপ দিতে চাই না।”

কামিন্সের অনুপস্থিতিতে পার্থে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। সেপ্টেম্বরে লাম্বার স্ট্রেস ইনজুরি ধরা পড়ার পর থেকে কামিন্স বোলিংয়ে ফিরতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পিঠে ব্যথা অনুভব করে গত কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন এই অলরাউন্ডার।

টিএসএন

Leave a Comment