স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সোহান, এখন কেমন আছেন

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচের একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। ম্যাচের সময় ফিল্ডিং করতে গিয়ে তিনি গোড়ালিতে চোট পান। এই কারণে কয়েক দিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই উইকেটকিপার-ব্যাটারকে।

গত রাতেই চোট পাওয়ার পর চট্টগ্রামের একটি হাসপাতালে সোহানের গোড়ালির এক্স-রে করা হয়। বিসিবির মেডিকেল বিভাগ সেই ফলাফল হাতে পেয়েছে, যা কিছুটা আশার খবর দিয়েছে।

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, এক্স-রে রিপোর্টে কোনো হাড় ভাঙার ঘটনা ধরা পড়েনি। তবে ঢাকায় এসে আজ আরও নতুন পরীক্ষা করানো হবে।

গোড়ালিতে ফ্র্যাকচার না থাকলেও চোটটি গুরুতর। এজন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এমনকি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার খেলা নিয়ে শঙ্কাও দেখা দিয়েছে।

Leave a Comment