উসমান খানের ব্যাটিং ঝড়ে উড়ে গেলো খুলনা

উসমান খানের ব্যাটিং ঝড়ে উড়ে গেলো খুলনাঃ খুলনার ছুঁড়ে দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই দাপুটে ছিল চট্টগ্রাম। ম্যাক্স ও দাউদকে নিয়ে উদ্বোধনীতে গড়েন ১৪১ রানের জুটি। সেই জুটিতে কঠিন ম্যাচটাও সহজ করে জিতে নেয় শুভাগত হোম বাহিনীরা।

উসমান খানের ব্যাটিং ঝড়ে উড়ে গেলো খুলনা

উসমান খান ১০৩ রান করে অপরাজিত ছিলেন। ৫৮ বলে সাজানো সেই ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কার মার। এছাড়া দাউদ করেন ৫৮ রান। আফিফ অপরাজিত ছিলেন ৫ রানে।

খুলনার হয়ে একমাত্র উইকেট শিকারি নাহিদুল ইসলাম। ৩ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।

 

এর আগে,

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন শারজিল খান।

ad উসমান খানের ব্যাটিং ঝড়ে উড়ে গেলো খুলনা
ad উসমান খানের ব্যাটিং ঝড়ে উড়ে গেলো খুলনা
দলীয় ১২ রানের মাথায় ৬ রান করে প্যাভিলিয়নে ফেলেন হাসিবুর রহমান। দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও আজম খানকে সাথে নিয়ে ৬২ বলে ৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তামিম ইকবাল। তামিম ইকবাল দেখে শুনে খেললেও অন্য প্রান্ত থেকে রান তুলছিলেন আজম খান।

৩৭ বলে পাঁচটি চার এবং একটি ছক্কা সাহায্যে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল তবে অন্য প্রান্ত থেকে ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আজম খান। অধিনায়ক ইয়াসির আলী ১ রান করে আউট হলেও ব্যাট হাতে একাই লড়াই করছিলেন আজম খান।
ad উসমান খানের ব্যাটিং ঝড়ে উড়ে গেলো খুলনা
ad উসমান খানের ব্যাটিং ঝড়ে উড়ে গেলো খুলনা
তুলে নিয়েছেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। সেই সাথে টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের নিজের প্রথম সেঞ্চুরি ও তুলে নিয়েছেন তিনি। ৫৮ বলে ৯টি চার এবং ৮টি ছক্কায় ১০৯ রান করেন অপরাজিত থাকেন আজম খান।

Leave a Comment